Ajker Patrika

মাদারগঞ্জে সেচপাম্প চালাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

জামালপুর প্রতিনিধি
আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ২০: ৪০
মাদারগঞ্জে সেচপাম্প চালাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু
প্রতীকী ছবি

জামালপুরের মাদারগঞ্জে জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারুক ফকির (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার কয়ড়া উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফারুক ফকির ওই এলাকার বাসিন্দা। তিনি মরহুম সেকান্দর ফকিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজের জমিতে সেচ দেওয়ার জন্য পাম্প চালু করতে যান ফারুক ফকির। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কয়ড়া এলাকায় সেচপাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় থানায় মামলা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত