Ajker Patrika

বিএনপির সমাবেশে উড়ল এক কিলোমিটার দীর্ঘ জাতীয় ও দলীয় পতাকা

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি 
বিএনপির সমাবেশে উড়ল এক কিলোমিটার দীর্ঘ জাতীয় ও দলীয় পতাকা
রাস্তার দুই পাশে টাঙানো জাতীয় ও দলীয় পতাকা। ছবি: আজকের পত্রিকা

জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দী ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রায় এক কিলোমিটার দীর্ঘ জাতীয় ও দলীয় পতাকা রাস্তার পাশে মেলে ধরা হয়।

আজ শুক্রবার বিকেলে কুলকান্দী বাজারে দলীয় কার্যালয় প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-২ আসনের এমপি সুলতান মাহমুদ বাবু।

সরেজমিনে দেখা যায়, সমাবেশকে ঘিরে ইউনিয়ন বিএনপি নেতা কর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে রাস্তার দুই পাশে প্রায় এক কিলোমিটার দীর্ঘ জাতীয় ও দলীয় পতাকা টানিয়েছেন। বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা কর্মীরা সমাবেশে যোগ দিয়েছেন। দীর্ঘ পতাকা দেখতে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

সমাবেশে এমপি সুলতান মাহমুদ বাবু বলেন, তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি তিনি নেতা-কর্মীদের সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়ে তাঁদের সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় কুলকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি নূর ইসলামের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান শাহীন, উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসিদা শাফিজ বিনতী, অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান, ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির শাজাহান, ইসলামপুর মোহাম্মদ আব্দুস সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সানজিয়া সাফিজ দ্যুতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, ইসলামপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী এবং সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত