
জামালপুরের ইসলামপুরে বিলের পানিতে গোসল করতে নেমে নিখোঁজের দুই দিন পর রাতুল মিয়া (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে পার্শ্ববর্তী মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের সাদিবাড়ি এলাকায় আলাই বিলের পানিতে ভাসমান অবস্থায় স্থানীয়রা তার লাশ উদ্ধার করেন।
এর আগে গত রোববার দুপুর ১টার দিকে ইসলামপুরের সদর ইউনিয়নের পচাবহলা আলাই বিলে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হয় রাতুল। সে পচাবহলা ঘোনাপাড়া এলাকার বাসিন্দা আলাল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বন্ধুদের সঙ্গে বিলে গোসল করতে নেমেছিল রাতুল। গোসল শেষে তার বন্ধুরা পানি থেকে উঠে এলেও সে আর উঠে আসেনি। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন বিলের পানিতে খোঁজাখুঁজি শুরু করেন। আজ পার্শ্ববর্তী মেলান্দহ উপজেলার সাদিবাড়ি এলাকায় বিলের পানিতে তার লাশ ভেসে ওঠে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিলের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া রাতুল মিয়ার লাশ স্থানীয় বাসিন্দারা উদ্ধার করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে শিক্ষকের প্রাইভেটকারের ধাক্কায় মার্কেটিং বিভাগের ছয় শিক্ষার্থী আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ ও মল চত্বরসংলগ্ন গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
২ মিনিট আগে
সৌদি আরবের রিয়াদে বিমানবন্দরে হামলার পর বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সেই সঙ্গে প্রবাসীদের সতর্ক থাকার এবং যেকোনো সমস্যায় বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
১৬ মিনিট আগে
ঢাকার আব্দুল্লাহপুর এলাকা থেকে নিখোঁজ হয়েছেন ভোলার মনপুরা উপজেলার ফরহাদ (২৪)। নিখোঁজের দুই দিন পেরিয়ে গেলেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তাঁর পরিবার।
১৭ মিনিট আগে
মৌলভীবাজার শহরে এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) বিক্রিতে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন যাচাই এবং ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে অভিযান পরিচালনা করা হয়েছে। আজ মঙ্গলবার শহরের শমশেরনগর রোড ও চাঁদনীঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি।
২১ মিনিট আগে