Ajker Patrika

নিখোঁজের তিন দিন পর শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার, দুজন আটক

জামালপুর প্রতিনিধি 
নিখোঁজের তিন দিন পর শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার, দুজন আটক
নিহত মরিয়ম। ছবি: সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের তিন দিন পর মাটিচাপা অবস্থায় সাত বছরের মরিয়মের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরিয়ম সিধুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় পুলিশ এলাকার জামিনুর (৩২) ও তাঁর স্ত্রী সবুজা বেগমকে (২৫) আটক করেছে।

মরিয়ম মাদারগঞ্জের চর লোটাবর এলাকার বাহাদুরের মেয়ে। পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশে বের হয় মরিয়ম। সকাল সাড়ে ৮টার মধ্যে বিদ্যালয়ে পৌঁছালেও বিদ্যালয় খোলা না থাকায় বারান্দায় বসে ছিল সে। এরপর তার আর কোন খোঁজ পায়নি কেউ।

পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও মরিয়মের সন্ধান পাননি। নিখোঁজের তিন দিন পর ওই এলাকার জামিনুরের বসতঘরের মাটির নিচ থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মরিয়মের বাবা বাহাদুর মণ্ডল বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

মরিয়মের মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত মরিয়মের মামা শামছুল হক বলেন, ‘আমার ভাগ্নি প্রতিদিন সকাল সাড়ে ৮টার মধ্যে বিদ্যালয়ে যায়। বৃহস্পতিবার গিয়ে বিদ্যালয় খোলা পায়নি। স্থানীয় এক পথচারী বলেছে, বারান্দায় বসে ছিল। এরপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না। ঠিক তিন দিন পর চর লোটাবর এলাকার জামিনুরের বসতঘরের মাটির নিচ থেকে ভাগ্নির মরদেহ উদ্ধার করে পুলিশ। আমার ভাগ্নির হত্যাকারীর ফাঁসি চাই।’

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, ‘মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে হত্যা করে মরদেহ মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল।’ ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত