Ajker Patrika

চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশা থেকে প্রায় ৪০০০ পিস ইয়াবা জব্দ, চালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৫০
চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশা থেকে প্রায় ৪০০০ পিস ইয়াবা জব্দ, চালক গ্রেপ্তার
ইয়াবা পরিবহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের চকবাজারে সিএনজিচালিত অটোরিকশায় ইয়াবা বহনের সময় এক চালককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার বিকেলে নগরের চকবাজার থানাধীন প্যারেড ময়দান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অটোরিকশাচালকের নাম মো. সেলিম (৩৮)। তিনি চাঁদপুর জেলার কচুয়া থানার দুর্গাপুর গ্রামের মো. হাসেমের ছেলে।

আজ রোববার বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৭-এর সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, মাদক কারবারিরা সিএনজিচালিত অটোরিকশায় ইয়াবা নিয়ে বহদ্দারহাটের দিকে যাচ্ছে—এমন খবরে র‍্যাবের একটি দল চকবাজারের প্যারেড ময়দান এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহভাজন অটোরিকশাটি থামিয়ে তল্লাশি করা হয়। পরে ওই অটোরিকশায় রাখা একটি শপিং ব্যাগের ভেতর থেকে স্কচটেপ মোড়ানো ৩ হাজার ৯২০ পিস ইয়াবা এবং অটোরিকশাটি জব্দ করা হয়। ইয়াবাগুলোর মূল্য প্রায় ১১ লাখ ৮০ হাজার টাকা। চকবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর গ্রেপ্তার আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত