
জামালপুরের ইসলামপুর উপজেলা যুবলীগের সভাপতিসহ আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার (২৯ মার্চ) দুপুরে বিশেষ ক্ষমতা আইনে ইসলামপুর থানায় করা একটি মামলায় জামালপুর চিফ জুডিশিয়াল আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন প্রার্থনা করলে সংশ্লিষ্ট বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
যাঁদের কারাগারে পাঠানো হয়েছে, তাঁরা হলেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও গোয়ালেরচর ইউপির সাবেক চেয়ারম্যান শেখ মো. হারুন অর রশীদ, উপজেলা আওয়ামী ক্রীড়াবিষয়ক সম্পাদক খলিল সরকার, গোয়ালেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন আনু মণ্ডল, তোতা ফকির, ইউনিয়ন যুবলীগ নেতা মোফাজ্জল, মঞ্জুরুল, জুয়েল, সাদ্দাম, সোহাগ ও বাছেদ আলী।
ইসলামপুর থানা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারকে উৎখাতের লক্ষ্যে গোয়ালেরচর ইউনিয়নের সভারচর এলাকায় বিস্ফোরকদ্রব্য নিয়ে বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ নিয়ে ওইদিন রাতে জেলা ছাত্রদলের সমাজকল্যাণবিষয়ক সম্পাদক হাফিজুর রহমান বাদী হয়ে ১২৮ জনের নামে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে থানায় মামলা করেন। ওই মামলায় স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিন চাইলে সংশ্লিষ্ট বিচারক শুনানি শেষে জামিন নামঞ্জুর করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ ছাড়া শেখ হাসিনা সরকার পতনের আগের দিন ২০২৪ সালের ৪ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা ইসলামপুর অডিটরিয়ামের সামনে জড়ো হলে স্থানীয় আওয়ামী লীগ নেতারা দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন ছাত্র আহত হয়। এ ঘটনায় ওই বছরের ৬ সেপ্টেম্বর চরপুটিমারী ইউনিয়ন ছাত্রদল নেতা আইয়ুব আলী বাদী হয়ে আওয়ামী লীগের ৩১ নেতা-কর্মীর নামে ইসলামপুর থানায় মামলা করেন। ২০২৫ সালের ১৫ জুলাই ওই মামলায় ৮০ জনের নামে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা। এ মামলায় এজাহার ও চার্চশিটভুক্ত আসামি যুবলীগ নেতা শেখ মো. হারুন অর রশীদ এবং আওয়ামী লীগ নেতা খলিল সরকার। ২০২৪ সালের জানুয়ারি মাসে যুবলীগ নেতা শেখ মো. হারুন অর রশীদ বিদেশ পাড়ি দিয়েছিলেন। সম্প্রতি তিনি দেশে ফেরেন। বাকি আসামিরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিশেষ ক্ষমতা আইনের মামলায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক।’

নওগাঁর মান্দায় ফিলিং স্টেশনে তেল না পেয়ে মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ বাইকচালকেরা। আজ রোববার (২৯ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। বাইকচালকদের অভিযোগ, পাম্পগুলোতে তেলের মজুত থাকলেও তা বাইকারদের না দিয়ে গভীর রাতে খুচরা বিক্রেতাদের কাছে উচ্চমূল্যে বিক্রি করা হচ্ছে। নামমাত্র কিছু বাইকারদের তেল দিয়ে পাম্প বন্ধ
২ মিনিট আগে
কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাজি ছাবের আহমদ পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। তিনি দাবি করেছেন, জীবনে কখনো সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না।
৫ মিনিট আগে
গাইবান্ধার পলাশবাড়ীতে ভাড়া বাসা থেকে ববিতা খাতুন (৩০) নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় ওই নারীর স্বামী পুরুষাঙ্গ কেটে ফেলা হারুন মিয়াকে হাসপাতাল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (২৯ মার্চ) ভোরে তাঁকে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল থেকে তাঁকে গ্রেপ্তার...
২৪ মিনিট আগে
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় মোটরসাইকেল চুরি করে পালানোর চেষ্টার অভিযোগে জিয়াদুল ইসলাম খান নামের এক ছাত্রদল নেতা আটক হয়েছেন। গতকাল শনিবার রাতে তাঁকে আটক করা হয়। আজ রোববার আদালতের মাধ্যমে পুলিশ তাঁকে কারাগারে পাঠিয়েছে। জিয়াদুল বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
২৪ মিনিট আগে