Ajker Patrika

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কৃষক লীগ নেত্রী পুতুল কারাগারে

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কৃষক লীগ নেত্রী পুতুল কারাগারে
কৃষক লীগ নেত্রী পুতুল রানী। ছবি: সংগৃহীত

জামালপুরের ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় পুতুল রানী (২৮) নামের কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের এক নেত্রীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ রোববার বিকেলে জামালপুর চিফ জুডিশিয়াল আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে দুপুরে ইসলামপুর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

পুতুল রানী ইসলামপুর বাজার এলাকার বাসিন্দা এবং উপজেলা কৃষক লীগের মহিলা-বিষয়ক সম্পাদক।

পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর ভোরে ইসলামপুর পৌর শহরের বিজয় চত্বর মোড়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেন। ওই মিছিলের ৪১ সেকেন্ডের একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় ৯ অক্টোবর রাতে ইসলামপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ফজলু মিয়া বাদী হয়ে ইসলামপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শাওন সরকারকে প্রধান আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় কৃষক লীগ ও যুব মহিলা লীগের দুই নেত্রীসহ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের ৪৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ২০ থেকে ২৫ জনকে। পুতুল রানী এ মামলার এজাহারভুক্ত আসামি।

মামলার তদন্ত কর্মকর্তা ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জুনায়েদ হাসান বলেন, এজাহারভুক্ত আসামি পুতুল রানীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত