Ajker Patrika

নিষেধাজ্ঞা অমান্য করে যমুনায় ইলিশ শিকার, দুই জেলের কারাদণ্ড

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
নিষেধাজ্ঞা অমান্য করে যমুনায় ইলিশ শিকার, দুই জেলের কারাদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে ইলিশ শিকারের দায়ে দুই জেলেকে দুই দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার বিকেলে উপজেলার পাটাধোয়াপাড়া ও মৌলভীরচর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন গাইবান্ধার মোল্লারচর এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে শাহাদাৎ হোসেন (৩৫) এবং মৃত ফজল হক মণ্ডলের ছেলে ইব্রাহিম (২৪)।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইলিশের নিরাপদ প্রজনন ও সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা চলাকালে একটি চক্র যমুনা নদীতে ইলিশ শিকার করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য কর্মকর্তা শফিউল আলমের নেতৃত্বে নদীতে অভিযান চালানো হয়। এ সময় বেশ কিছু ইলিশসহ দুই জেলেকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন তাঁদের প্রত্যেককে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। অভিযান শেষে জব্দ করা ইলিশ স্থানীয় দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা শফিউল আলম আজকের পত্রিকাকে বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই জেলেকে দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর আগেও গত সপ্তাহে ওই এলাকায় অভিযান চালিয়ে চারজনকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। এরপরও মা ইলিশ শিকার বন্ধ করা যাচ্ছে না।

ইউএনও শাহ জহুরুল হোসেন বলেন, মা ইলিশ সংরক্ষণে সরকারি বিধিনিষেধ মেনে চলা জেলেদের জন্য বাধ্যতামূলক। আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত