জামালপুরের ইসলামপুরে পেঁয়াজখেতে জমে থাকা বৃষ্টির পানি প্রতিবেশীর বেগুনখেতে নামিয়ে দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর বলিদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন রবিউল (৬০), আবদুল (২৮), অজিত মিয়া (২৮), গুনু মিয়া (৪০), আবদুর রহিম পাগারু (৪৫), শাহ আলম (৫৫), রুবেল (২১) ও সোহেল রানা (২১)। তাঁদের মধ্যে কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। গুনু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাপিতেরচর বলিদাপাড়া এলাকার আবদুর রহিম পাগারুর পেঁয়াজখেতে বৃষ্টির পানি জমে ছিল। তিনি সেই পানি প্রতিবেশী আবদুল মিয়ার বেগুনখেতে নামিয়ে দেন। এতে বেগুনের চারাগাছ নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয়। এ নিয়ে শুক্রবার সকালে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত ১০ জন আহত হন।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা আবদুল মিয়া বলেন, ‘আবদুর রহিম পাগারু তাঁর পেঁয়াজখেতে জমে থাকা বৃষ্টির পানি আমার বেগুনখেতে নামিয়ে দেন। এতে বেগুনের চারাগাছের ক্ষতি হয়েছে। এ নিয়ে প্রতিবাদ করায় আমাদের ওপর হামলা করেন।’
অভিযোগ অস্বীকার করে আবদুর রহিম পাগারু বলেন, ‘আমাদের বিরুদ্ধে অযথা অভিযোগ তোলা হয়েছে। তাঁরাই আমাদের মারধর করেছেন।’
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এএএম আবু তাহের আজকের পত্রিকাকে বলেন, ‘নাপিতেরচর বলিদাপাড়া এলাকায় মারামারির ঘটনায় আহত বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘আহত ব্যক্তিদের পক্ষ থেকে থানায় কেউ অভিযোগ দেননি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

আদেশ অনুযায়ী, রমনা বিভাগের ধানমন্ডি মডেল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিনকে মিরপুর বিভাগের পল্লবী থানার ওসি করা হয়েছে। পল্লবী থানার বর্তমান ওসি মো. হাসান বাসিরকে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে...
১৩ মিনিট আগে
রাজধানীর মিরপুরের পাঁচটি লেগুনা স্ট্যান্ড জোরপূর্বক দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবি ও মালিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। চাঁদাবাজি বন্ধ করা ও হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং স্ট্যান্ডগুলো দখলমুক্ত করার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বৃহত্তর মিরপুর লেগুনা....
১৪ মিনিট আগে
কুমিল্লার লালমাইয়ে ধানখেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মরদেহ আজ শুক্রবার যশোরের গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। একমাত্র মেয়েকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন তার মা-বাবা। তাঁদের কণ্ঠে বারবার ফিরে এসেছে মেয়েকে হারানোর অসহায়তা। এ ঘটনায় হত্যা মামলায় সিএনজিচালিত....
৩৮ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে ব্যাংকঋণ পরিশোধ না করায় চেক ডিজঅনারের মামলায় মো. তারিকুল ইসলাম তারেক (৪০) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. তারিকুল ইসলাম তারেক উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের মো. আবদুল জব্বার মিয়ার ছেলে ও শোভাগঞ্জ বাজারস্থ মেসার্স আব্দুর জব্বার...
১ ঘণ্টা আগে