
জামালপুরে যৌতুকের দাবিতে গর্ভবতী স্ত্রী তাহমিনা জান্নাতকে হত্যার দায়ে স্বামী উজ্জ্বল মাহমুদকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১২ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডাদেশের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক। তিনি বলেন, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে জামালপুর সদর উপজেলার দেউলিয়াবাড়ী গ্রামের বাসিন্দা উজ্জ্বল মাহমুদের সঙ্গে জেলার মাদারগঞ্জ উপজেলার জোড়খালী গ্রামের তাহমিনা জান্নাতের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্ত্রী তাহমিনা জান্নাতকে যৌতুকের দাবিতে নির্যাতন করে আসছিলেন উজ্জ্বল মাহমুদ।
ফজলুল হক বলেন, বিয়ের দুই মাস পর ঈদুল ফিতরের সময় পাঁচ লাখ টাকার জন্য মারধরের পর তাহমিনা জান্নাতকে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে উজ্জ্বল মাহমুদের বিরুদ্ধে। এ ঘটনায় ওই বছর ১৯ এপ্রিল নিহতের বাবা ইব্রাহিম খলিল বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। মামলার আসামি উজ্জ্বল মাহমুদকে মৃত্যুদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বাকি ১২ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

বেলা সাড়ে ১১টা। গ্যাসপাম্পের সামনে তখনো সারি সারি সিএনজিচালিত অটোরিকশা। কোনো চালক গাড়ির পাশে বসে আছেন, কেউ ক্লান্ত শরীরে সিটে হেলান দিয়ে চোখ বুজেছেন। সবাই অপেক্ষায় কখন গ্যাস পাবেন, কখন গাড়ি নিয়ে রাস্তায় নামবেন। কিন্তু সেই অপেক্ষার শেষ হয় না।
৭ ঘণ্টা আগে
ভাঙার জন্য জাহাজ আমদানির পর ইয়ার্ডের সৈকতে ভেড়ানোর জন্য শিল্প মন্ত্রণালয়ের অধীন ‘শিপ রিসাইক্লিং বোর্ড’ থেকে প্রাথমিক অনুমতি (বিচিং পারমিশন) নিতে হয়। আর জাহাজের ফুয়েল ট্যাংক বা কার্গো হোল্ডে কোনো বিষাক্ত বা দাহ্য গ্যাস আছে কি না, তা পরীক্ষা করে ‘হট ওয়ার্ক/গ্যাসমুক্ত সনদ’ দেয় বিস্ফোরক অধিদপ্তর।
৭ ঘণ্টা আগে
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নে মনু সেচ প্রকল্পের কাশিমপুর পাম্প হাউস। কৃষকদের কথা চিন্তা করে হাওরের পানি কমানোর জন্য এই পাম্প স্থাপন করা হয়। একটা সময় এটি হাওরাঞ্চলের কৃষকের ভরসা ছিল। তবে এখন সেটিই যেন সংকটের কারণ হিসেবে দাঁড়িয়ে আছে। পাম্পগুলো দিয়ে পর্যাপ্ত পানি না কমায় কৃত্রিম
৭ ঘণ্টা আগে
সারা দেশে চলমান লোডশেডিংয়ের প্রভাব পড়েছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতশিল্পেও। বিদ্যুৎ না থাকায় দিনের বেশির ভাগ সময় তাঁত বন্ধ থাকছে। এতে উৎপাদন ব্যাপকভাবে কমে গেছে। সময়মতো অর্ডার সরবরাহ করতে না পারায় বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা।
৭ ঘণ্টা আগে