
রাজশাহীর পুঠিয়ার চারআনি রাজবংশের শেষ পুরুষ নরেশ নারায়ণের স্ত্রী কমর বেগমের ব্যবহৃত পালঙ্ক দীর্ঘ প্রায় ৩৫ বছর পর উদ্ধার করা হয়েছে। পুঠিয়ার মাছচাষি ইকবালুর ওরফে ইলুর বাড়ি থেকে আজ রোববার (১৬ আগস্ট) দুপুরে পালঙ্কটি উদ্ধার করে উপজেলা প্রশাসন।
পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৭ মে ‘আজকের পত্রিকা’র শেষ পাতায় কমর বেগমের পালঙ্ক নিয়ে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি রাজশাহীর জেলা প্রশাসকের নজরে এলে তিনি পালঙ্কটি উদ্ধারের নির্দেশ দেন। পরে প্রশাসন এ বিষয়ে কার্যক্রম শুরু করে এবং রোববার ইলুর বাড়ি থেকে পালঙ্কটি উদ্ধার করা হয়।
অভিযানে কমর বেগমের পালঙ্ক ছাড়াও পার্শ্ববর্তী ইয়াকুব স্বর্ণকারের বাড়ি থেকে রাজবাড়ীর আরও একটি পুরোনো খাট ও একটি ড্রেসিং টেবিলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ভোলানাথ দত্তের বাড়ি থেকে তিনটি ঝাড়বাতি উদ্ধার করা হয়।
ইউএনও লিয়াকত সালমান জানান, উদ্ধার করা এসব ঐতিহাসিক নিদর্শন দর্শনার্থীদের জন্য পুঠিয়া রাজবাড়ীতে সংরক্ষণ করা হবে।
পুঠিয়া রাজবাড়ি থেকে মাত্র ৩০০ মিটার দূরে ইলুর বাড়ি। ইলু সম্প্রতি আজকের পত্রিকার কাছে দাবি করেছিলেন, মামলা-মোকদ্দমা টানতে টানতে দৈন্যদশায় পড়েছিলেন কমর বেগমের মেয়ে রেজিনা জামাল। তাই ১৯৯১ সালের দিকে ১০ হাজার টাকায় এই পালঙ্ক বিক্রি করে যান। তিন মাসের বেতনের টাকা জমিয়ে পালঙ্কটি কিনেছিলেন ইলুর স্কুলশিক্ষক বাবা আবদুর রহমান খান। দীর্ঘদিন ধরে ইলুই ওই পালঙ্কে ঘুমাতেন।
চারআনি রাজবংশের শেষ পুরুষ নরেশ নারায়ণ নাটোরের রাজা জিতেন্দ্র নাথের দ্বিতীয় কন্যা সুরেশ্বরীকে বিয়ে করেছিলেন। সুরেশ্বরী দেবীর কোনো ছেলে ছিল না। এ কারণে সুরেশ্বরীর সঙ্গে নরেশ নারায়ণের সুসম্পর্ক ছিল না বলে জানা যায়।
নরেশ নারায়ণ প্রায়ই কলকাতায় যেতেন। সেখানে মুসলিম নারী কমর বেগমের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে নরেশ নারায়ণ ইসলাম ধর্ম গ্রহণ করে তাঁকে বিয়ে করেন।
কথিত আছে, পরবর্তী সময়ে রানি সুরেশ্বরী বিষ প্রয়োগ করে নরেশ নারায়ণকে হত্যা করেন। খবর পেয়ে কমর বেগম কলকাতা থেকে পুঠিয়ায় চলে আসেন এবং রাজপরিবারের দায়িত্ব নেন। পুঠিয়া কাছারিবাড়ির পাশে চারআনি রাজবাড়িতে দীর্ঘদিন বসবাসের পর ১৯৮৭ সালে তিনি মারা যান।
রোববার দুপুরে পুঠিয়ার ইউএনও লিয়াকত সালমানের নেতৃত্বে রাজবাড়ীর এসব নিদর্শন উদ্ধারে অভিযান চালানো হয়। বিকেল ৩টা পর্যন্ত চলা অভিযানে পুঠিয়া রাজবাড়ীর কাস্টোডিয়ান হাফিজ উদ্দিন, পৌর বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আসাদুল ইসলাম আসাদ, পুঠিয়া সাংবাদিক সমাজের সভাপতি ইসলাম লিটন, সাধারণ সম্পাদক মফিজুল ডলার, পুঠিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল হক রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ওয়াসিমুল হক ও উপজেলা কৃষকদলের আহ্বায়ক রিপন রেজাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রজনন মৌসুমে ইলিশ ধরায় নিষেধাজ্ঞার আগে চাঁদপুরে বেড়েছে ইলিশের দাম। দুই সপ্তাহ আগে এক কেজির ইলিশ ২ হাজার ৫০০ টাকা থাকলেও এখন ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকা। আড়তদার ও ব্যবসায়ীরা বলছেন, সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় দাম কমছে না। মৎস্য বিভাগ বলছে, এবার জেলেরা কম-বেশি ইলিশ পেয়েছেন এবং মা ইলিশকে...
২ মিনিট আগে
নওগাঁর বদলগাছীতে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ধর্মীয় মূল্যবোধ জোরদার করা ও সচেতনতা তৈরিতে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা পালনের পরামর্শ দেওয়া হয়েছে...
৩ মিনিট আগে
পাবনা থেকে আসা ৩০ সদস্যের লাঠিয়াল দল প্রদর্শন করে নানা কসরত ও লাঠিখেলার কৌশল। শুরুতে ছন্দময় শারীরিক কসরতের পর কাঁসা-বাদ্যের তালে তা রূপ নেয় জমজমাট লাঠির লড়াইয়ে। খেলোয়াড়দের নৈপুণ্যে মুগ্ধ দর্শকেরা করতালি দিয়ে তাঁদের উৎসাহ দেন।
৭ মিনিট আগে
রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার পর কোনো একসময় দুর্বৃত্তরা শহরের কার্যালয়টির প্রবেশপথের কেচিগেটে এ অগ্নিসংযোগ করে। সকালে আগুন দেওয়ার খবর ছড়িয়ে পড়লে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কার্যালয়ে জড়ো হন...
১১ মিনিট আগে