
জামালপুরের ইসলামপুরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন পোড়ারচর পশ্চিমপাড়ার মৃত রিয়াদ আলীর ছেলে বিদু শেখ (৫০) ও ইদু শেখ (৪৫), মৃত আব্দুল শেকের ছেলে সাদা মিয়া (৪৫), রজব আলীর স্ত্রী পিনজিরা বেগম (৪৯) এবং মৃত জহর উদ্দিন শেখের ছেলে আব্দুল জুব্বার শেখ (৪৬)।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেচি কিৎসক উন্নত চিকিৎসার জন্য সাদা মিয়া এবং পিনজিরা বেগমকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পোড়ারচর পশ্চিমপাড়া এলাকার জয়নাল শেখের সঙ্গে প্রতিবেশী মৃত আব্দুর রহমানের ছেলে বাচ্চু মিয়ার জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছে।
জয়নাল শেখ বলেন, তিন বিঘা কৃষি জমি নিয়ে প্রতিবেশী বাচ্চু মিয়ার সঙ্গে বিরোধের সৃষ্টি হয়েছে। এ নিয়ে আদালতে একাধিক মামলাও চলছে। আজ শনিবার ভোরে বিরোধপূর্ণ ওই জমি দখল করার চেষ্টা করেন বাচ্চু মিয়া ও তাঁর লোকজন। এতে বাধা দিলে আমাদের বেশ কয়েকজনকে মারধর করা হয়।
অপরদিকে বাচ্চু মিয়া বলেন, আমরা কারও জমি দখল করার চেষ্টা করিনি। আমাদের জমি বেদখল করতে অযথা হয়রানি করা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এ এম আবু তাহের বলেন, মারামারির ঘটনায় আহত হওয়া বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য দুজনকে জামালপুরে রেফার করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, জমি-সংক্রান্ত বিরোধে মারধরের বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নাটোরের গুরুদাসপুরে জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের কুমারখালি এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। স্থানীয় ময়নাল শেখ ও নজরুল শেখের সমর্থকদের মধ্যে হয় এই সংঘর্ষ। সংঘর্ষে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৬ মিনিট আগে
চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী থেকে মাইজ উদ্দিন (৫০) নামের এক কারখানাশ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে সদর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।
২০ মিনিট আগে
বরিশালের আগৈলঝাড়ায় আটটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
৩৬ মিনিট আগে
বরিশালের মুলাদীতে এক প্রবাসীর বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ প্রায় ১৪ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
৪২ মিনিট আগে