
বরিশালের আগৈলঝাড়ায় আটটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার সেরাল গ্রামের আবুল বাশার সন্যামতের ছেলে জামাল হোসেন (৩২) ও একই গ্রামের সুলতান ভূঁইয়ার ছেলে ইমন ভূঁইয়া (১৯)।
পুলিশ জানায়, উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল, বাকাল ইউনিয়নের স্বরবাড়ীসহ বিভিন্ন এলাকায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। একটি সংঘবদ্ধ চোরচক্র দীর্ঘদিন ধরে এসব ট্রান্সফরমার চুরি করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী ট্রান্সফরমারের কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, ‘আটক দুজনকে আজ শনিবার দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

আমার ছেলে কী অন্যায় করেছে, আমি জানতে চাই। আমাকে জবাব দেন। আমি কুমিল্লায় চাকরি করতে এসেছি, এটা কি আমার অন্যায়? আমার ছেলে কী অন্যায় করেছে? আমি শুধু এটুকু জানতে চাই। আমি কোন দেশে থাকি, এটা কোন দেশ? একটা ছেলে বাসা থেকে বের হবে, তাকে মেরে ফেলবে...
৩ মিনিট আগে
রংপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইমারত হোসেন (৫১) নামের একজনকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুটি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রয়েছে।
১১ মিনিট আগে
বরিশালের মুলাদীতে মাদক মামলায় স্বামী কারাগারে যাওয়ার পর তাঁর ইয়াবার কারবার করছিলেন স্ত্রী রুবী বেগম (৪৫)। তবে শেষ রক্ষা হয়নি। ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ পুলিশের হাতে আটক হয়েছেন তিনি।
১৭ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুরে জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের কুমারখালি এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। স্থানীয় ময়নাল শেখ ও নজরুল শেখের সমর্থকদের মধ্যে হয় এই সংঘর্ষ। সংঘর্ষে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২৩ মিনিট আগে