নাটোরের গুরুদাসপুরে জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের কুমারখালি এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
স্থানীয় ময়নাল শেখ ও নজরুল শেখের সমর্থকদের মধ্যে হয় এই সংঘর্ষ। সংঘর্ষে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষে এক পক্ষের আহতদের মধ্যে রয়েছে ময়নাল শেখ (৬০), তাঁর ছেলে সোহেল রানা (৩৫), জাহিদুল ইসলাম (৪০), সুলতান হোসেন (৩০), ডাবলু (৩০), রাব্বি (৩১), শরীফা খাতুন (৩৮), রুনা খাতুন (২২) ও জাহানারা বেগম (৪৫) আহত হন। তাঁদের নাটোর ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে প্রতিপক্ষ নজরুল শেখের সমর্থক সাইদুল ইসলাম (৪৪), রফিকুল ইসলাম (৪২), আব্দুল হাকিম (৩৬), বাবুলাল (৩৮) ও রমিজুল ইসলামকে (৪৬) আহত অবস্থায় গুরুদাসপুর ও নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান তথ্যটি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতনানা দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ শনিবার পৃথক স্থান থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতাল) মর্গে পাঠানো হয়েছে।
১ মিনিট আগে
বিগত সরকারের সময়ে গ্যাস উত্তোলনের ব্যবস্থা না করে আমদানির দিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। আমদানির ক্ষেত্রে কমিশন বাণিজ্যের সুযোগ তৈরি হয়। একই সময়ে ব্যাংকের অর্থ লোপাটসহ বিভিন্ন অনিয়মের কারণে যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নেওয়া কঠিন। তারপরও সরকার এসব সমস্যা সমাধানের চেষ্টা করছে...
৪ মিনিট আগে
আট দফা দাবিতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলের ঢাকা-রংপুর লংমার্চের সমাপনী সমাবেশে রংপুর জিলা স্কুল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। মাঠে জায়গা না পেয়ে আশপাশের সড়কেও অবস্থান নিয়েছেন নেতা-কর্মী ও সমর্থকেরা।
৫ মিনিট আগে
বরিশালের মুলাদীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে খলিল হাওলাদার (৩০) নামের এক যুবক ও তাঁর পরিবারের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ করায় স্ত্রীর বড় ভাই হারেছ সিকদারকে হাতুড়িপেটা করে গুরুতর জখম এবং তাঁর সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে...
৬ মিনিট আগে