
হবিগঞ্জের আজমিরীগঞ্জে সমিতির তহবিলের হিসাব চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ বুধবার সকাল ৯টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামে এ ঘটনা ঘটে।
সংঘর্ষের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মাঈদুল হাছান। তিনি বলেন, সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরিস্থিতি নিয়ন্ত্রণের একপর্যায়ে আমি আহত হই। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, নোয়াগড় গ্রাম পঞ্চায়েত কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা শাজাহান মিয়ার কাছে গ্রাম পঞ্চায়েত সমিতির তহবিলের টাকা এবং নোয়াগড় মাদ্রাসা তহবিলের প্রায় কোটি টাকা রক্ষিত ছিল। ফান্ডের টাকার হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য কয়েক সপ্তাহ ধরে বেশ কয়েকবার গ্রামবাসীর একাংশ শাজাহান মিয়াকে তাগাদা দেন। কিন্তু প্রতিবারই তিনি হিসাব না দিয়ে গড়িমসি করতে থাকেন।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে আরও জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে নোয়াগড় মাদ্রাসা কমিটির আহ্বায়ক বশির মিয়াসহ স্থানীয় কয়েকজন হিসাবের জন্য শাজাহান মিয়ার কাছে আবারও গেলে উভয় পক্ষের লোকজনের মধ্যে বাগ্বিতণ্ডা বাধে। এর একপর্যায়ে উভয় পক্ষের মধ্য পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। আজ বুধবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় আজমিরীগঞ্জ থানার ওসিসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। তাঁরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ইফতারের সময় খাবার স্যালাইন ভেবে কৃষি জমিতে ব্যবহারের জন্য রাখা কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি কাওলা গ্রামে এই ঘটনা ঘটে। অসুস্থ ব্যক্তিরা বর্তমানে ডোমার উপজেলা....
১০ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
১ ঘণ্টা আগে