
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে ১৯ জনকে ঠেলে পাঠিয়েছে (পুশ ইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে। তাদের মধ্যে আটজন পুরুষ, ১১ জন নারী ও দুটি শিশু। গতকাল রোববার রাতে কাঁটাতারের গেট খুলে বিএসএফ তাদের পুশ ইন করে।
আজ সোমবার দুপুরে কালেঙ্গা বিজিবি ক্যাম্পের হাবিলদার জাকারিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গভীর রাতে কাঁটাতারের গেট খুলে বিএসএফ এই ১৯ জনকে বাংলাদেশে পুশ ইন করে। খবর পেয়ে ৫৫ বিজিবির সহকারী পরিচালক হাবিবুর রহমান ও চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম উপস্থিত হন। ফেরত পাঠানো ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তাদের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলায়।
জাকারিয়া আরও জানান, ফেরত আসা ব্যক্তিরা প্রায় ২০ বছর আগে জীবিকার সন্ধানে ভারতের হরিয়ানায় ইটভাটায় শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন। সম্প্রতি দিল্লি থেকে তাদের আটক করে বিমান ও ট্রেনে করে ত্রিপুরায় নিয়ে আসা হয়। পরে বিএসএফ মুখ বেঁধে তাদের বাংলাদেশে ঠেলে পাঠায়।
চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম বলেন, আটক ১৯ বাংলাদেশি নাগরিক বিজিবির হেফাজতে আছে। তাদের নিজ এলাকায় ফেরত পাঠানো বা অন্য কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাটালিয়নের বিজিবির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মানবিক কারণে উপজেলা প্রশাসন তাদের খাবার সরবরাহ করবে।
৫৫ বিজিবির সহকারী পরিচালক হাবিবুর রহমান বলেন, সাধারণ ডায়েরি (জিডি) করে ১৯ জনকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হবে।

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
২ ঘণ্টা আগে