
হবিগঞ্জ শহরে প্রধান সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে পৌরসভা ও জেলা প্রশাসন। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় গুঁড়িয়ে দেওয়া হয় শতাধিক অবৈধ স্থাপনা।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পৃথিন্দ্র চাকমা ও হবিগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা জাবেদ ইকবাল চৌধুরী। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে সদর থানার একদল পুলিশ।
জানা গেছে, হবিগঞ্জ শহরের প্রধান সড়কের ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসা চালিয়ে আসছিল একদল লোক। এরমধ্যে রয়েছে ফলের দোকান, টং দোকান, চায়ের দোকানসহ ভ্রাম্যমাণ ভ্যানের দোকান।
পৌর কর্তৃপক্ষ জানায়, জনগণের চলাচলের সুবিধার্থে এবং জনদুর্ভোগ লাঘবে এই অভিযান পরিচালিত হয়েছে। শহরের শায়েস্তানগর থেকে শুরু করে থানার মোড় ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের প্রধান গেট পর্যন্ত এই অভিযান চালানো হয়। এ সময় অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি পৌরসভার ট্রাকে করে তুলে নেওয়া হয় ভ্রাম্যমাণ দোকানগুলো।
হবিগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা জাবেদ ইকবাল চৌধুরী বলেন, পৌরসভার পক্ষ থেকে জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে। অভিযানের সময় অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি ৩ জন ব্যবসায়ীকে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কুষ্টিয়া শহরতলির ত্রিমোহনী বাজারে ভেজাল সার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁর দোকান থেকে ২৫ বস্তা ভেজাল ডিএপি সার জব্দ করে ধ্বংস করা হয়েছে।
৩ মিনিট আগে
শেরপুরে সরকারি বরাদ্দের ১৪ কোটি বিভিন্ন সার কালোবাজারে বিক্রির অভিযোগে করা মামলায় ১০ বিসিআইসি ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে গত ২২ জুলাই সদর উপজেলার ১৫ ডিলারসহ ২০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন
১০ মিনিট আগে
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাবনা জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
১৩ মিনিট আগে
ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর মো. ইসমাইল হোসেন (৭) নামের এক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার মুসলিমপাড়া এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার হয়।
১৪ মিনিট আগে