
ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর মো. ইসমাইল হোসেন (৭) নামের এক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার মুসলিমপাড়া এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার হয়।
নিহত মো. ইসমাইল ওই এলাকার মো. আকবর হোসেনের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে খালের পানিতে একটি বস্তা ভাসতে দেখে তাঁদের সন্দেহ হয়। পরে বস্তার ভেতরে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ বস্তাটি উদ্ধার করে। উদ্ধারের পর মরদেহটি নিখোঁজ ইসমাইলের বলে শনাক্ত করা হয়।
শিশুটির পরিবার সূত্রে জানা যায়, গত রোববার ইসমাইল নিখোঁজ হয়। এ ঘটনায় ওই দিনই পরিবারের পক্ষ থেকে বোরহানউদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ আলী বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
শিশুটিকে হত্যা করে মরদেহ গুম করা হয়েছে উল্লেখ করে ওসি বলেন, ‘এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হবে। সন্দেহভাজন কয়েকজনকে থানাহেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

মুন্সিগঞ্জের শ্রীনগরে কেসি রোডের পাশের ঝোপ থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ধারণা করছে, তিন থেকে চার দিন আগে তাঁকে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে। পরিচয় শনাক্তে পিবিআইকে খবর দেওয়া হয়েছে।
৬ মিনিট আগে
রাজধানীর ধানমন্ডি লেকে ভাসমান অবস্থায় জাবেদ আহমেদ নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জাবেদের স্থায়ী ঠিকানা বনানী। তবে তিনি বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় থাকতেন। গত রোববার সন্ধ্যায় ধানমন্ডি যাবেন বলে বেরিয়েছিলেন জাবেদ আহমেদ...
৮ মিনিট আগে
রাজধানীর হাজারীবাগ থেকে নিখোঁজের আট দিন পর ১১ বছর বয়সী এক শিশুকে টঙ্গী রেলস্টেশনের পাশ থেকে উদ্ধার করেছে হাজারীবাগ থানা-পুলিশ। আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানায়, গতকাল সোমবার সকালে টঙ্গী রেলস্টেশনের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
৯ মিনিট আগে
কুষ্টিয়ার কুমারখালীতে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে চাচাতো ভাই এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার স্থানীয় একটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
১১ মিনিট আগে