
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম সাজলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জামায়াত কর্মীর স্ত্রীর সঙ্গে অবৈধ শারীরিক সম্পর্কের সময় গ্রামবাসীর হাতে ধরা পড়ার পর তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।
আজ বৃহম্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট উপজেলা জামায়াতের আমির মো. ইদ্রিস আলী।
দলীয় সূত্রে জানা গেছে, অভিযোগের বিষয়টি পর্যালোচনা শেষে সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আজ বৃহস্পতিবার দুপুরে এ সিদ্ধান্ত গ্রহণ করে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে গজারিয়া পাড়ের প্রতিবন্ধী এক জামায়াত কর্মীর স্ত্রীর সঙ্গে অবৈধ শারীরিক সম্পর্কের সময় বিক্ষুব্ধ গ্রামবাসী জামায়াত নেতা নুরুল ইসলাম সাজলকে আটক করে।
পরবর্তী সময়ে ন্যায় বিচারের আশ্বাসে ইউনিয়ন জামাতের সেক্রেটারি মিজান মিয়া ও জামায়াত নেতা সাজলের বড় ভাই কাজল মিয়ার জিম্মায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে নুরুল ইসলাম সাজলের বক্তব্য পাওয়া যায়নি।
চুনারুঘাট উপজেলা জামায়াতের আমির মো. ইদ্রিস আলী তাঁর ফেসবুক আইডি থেকে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারের বিষয়টি পোস্ট করেছেন।

ফেনীতে মেডিকেল কলেজ স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রীর ফেনী সফরে মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধনসহ কয়েকটি কর্মসূচি রয়েছে।
৩ মিনিট আগে
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জনগণের জন্য উন্মুক্ত খেলার মাঠ ও পার্ক তৈরিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেন, ভবিষ্যতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন সব পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত এবং সংস্কার করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
৫ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদে ইয়াবাসহ সাংবাদিক পরিচয় দেওয়া মো. সাইফুল ইসলাম (৩৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার কুনিয়ারি এলাকার স্বরূপকাঠি-বরিশাল সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাইফুল ইসলাম স্বরূপকাঠি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল গাফফারের ছেলে।
৬ মিনিট আগে
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মিসবাহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে এই তদন্ত কমিটি গঠনের কথা বলা হয়।
১৩ মিনিট আগে