
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ করেছেন আরএকে মসফ্লাই কোম্পানির শ্রমিকেরা। আজ সোমবার (২ জুন) সকাল ৯টার দিকে শতাধিক শ্রমিক ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অবস্থান নেন এবং মহাসড়ক অবরোধ করেন।
শ্রমিকেরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কোম্পানির পক্ষ থেকে তাঁদের নিয়মিত বেতন-ভাতা ও উৎসবকালীন বোনাস সময়মতো দেওয়া হচ্ছে না। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শ্রমিকেরা বোনাস ও বকেয়া বেতনের দাবি জানালেও কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। ফলে বাধ্য হয়েই তাঁরা সড়ক অবরোধ করে কর্মসূচিতে অংশ নেন।
অবরোধের ফলে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে। সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং শতাধিক যানবাহন আটকে পড়ে। এর মধ্যে রয়েছে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার গাড়িও। এতে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাসেম ও মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন। তাঁরা শ্রমিকদের সঙ্গে সরাসরি আলোচনায় বসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোম্পানির কর্তৃপক্ষকে আলোচনায় অংশ নিতে বাধ্য করেন।
আলোচনার একপর্যায়ে আরএকে মসফ্লাই কোম্পানির প্রতিনিধিরা প্রতিশ্রুতি দেন যে, আগামী ৪ জুনের মধ্যে শ্রমিকদের সব বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধ করা হবে। এই প্রতিশ্রুতি পাওয়ার পর বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে তাঁদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন এবং যানবাহন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।
এ বিষয়ে কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) শ্যামল বাবু সাংবাদিকদের জানান, ‘আমরা শ্রমিকদের সমস্যার বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। ৪ জুনের মধ্যেই বেতন ও বোনাস পরিশোধ করা হবে।’

ইফতারের সময় খাবার স্যালাইন ভেবে কৃষি জমিতে ব্যবহারের জন্য রাখা কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি কাওলা গ্রামে এই ঘটনা ঘটে। অসুস্থ ব্যক্তিরা বর্তমানে ডোমার উপজেলা....
৪ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
১ ঘণ্টা আগে