জুলাই আন্দোলন

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে একজন সক্রিয় কর্মী ছিলেন সালেহ আহমেদ। শুরু থেকে আন্দোলনে তাঁর ছিল অগ্রণী ভূমিকা। পুলিশ এবং আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রতিটি হামলার সময় সামনে থেকে লড়েছেন হবিগঞ্জ পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের অর্থ সম্পাদক সালেহ। দীর্ঘ লড়াইয়ে বড় কোনো আঘাত না পেলেও ৪ আগস্ট আওয়ামী লীগ নেতাদের ছোড়া গুলি পেটে বিদ্ধ হয় তাঁর। ওই দিন থেকে প্রায় এক মাস ছিলেন হাসপাতালের আইসিইউতে।
মৃত্যুর মুখ থেকে ফিরলেও ভালো নেই জুলাই যোদ্ধা সালেহ আহমেদ। তিনি বলেন, ‘শরীর থেকে এখনো বুলেট বের করা সম্ভব হয়নি। চিকিৎসা ব্যয় মেটাতে এরই মধ্যে সংসারের অবলম্বন গবাদিপশু (গাভি) বিক্রি করে দিয়েছি। এই গাভির দুধ বিক্রি করে চলত সংসার ও দুই ছেলের লেখাপড়া। এখন সন্তানদের লেখাপড়াও বন্ধ হওয়ার উপক্রম। এই অবস্থায় অনেকটা দিশেহারা হয়ে পড়েছি।’
সালেহ আহমেদের স্ত্রী হালিমা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘স্বামী যুদ্ধ করেছেন দেশের জন্য। স্বামীকে নিয়ে আমি এখন যুদ্ধ করছি। অনেকে আমাকে সাহায্য করছেন। তাঁদের অবদান ভোলার মতো নয়। আমি বাড়িঘরের সব বিক্রি করে শেষ করেছি। সংসার চালানোর একমাত্র অবলম্বন গাভিও বিক্রি করেছি। এ গাভির দুধ বিক্রি করে আমাদের সংসার এবং সন্তানদের লেখাপড়া চলত। এখন বাকি জীবন কীভাবে চলব, সেটা ভেবে দিশেহারা।’
গুলিবিদ্ধ সালেহ বলেন, ‘বুলেটের যন্ত্রণায় এখনো বিছানায় কাতরাচ্ছি। পেটে এখনো বুলেট আছে। চিকিৎসকেরা বলেছেন, অপারেশন করে গুলি বের করতে হবে। সরকারের কাছে সহযোগিতা চাই। আমি সুস্থ হয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে আগের মতো বাঁচতে চাই।’
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক সেলিম বলেন, ‘সালেহ আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে প্রতিটি আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। অসংখ্য মামলার আসামি হয়েছেন। ছাত্র-জনতার আন্দোলনে ৪ আগস্ট সাবেক এমপি মো. আবু জাহিরের বাসা থেকে ছোড়া গুলি তাঁর পেটে বিদ্ধ হয়। তাঁকে চিকিৎসায় সহায়তা করায় সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ, ছাত্রসমাজ, রাজনৈতিক নেতাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমি ব্যক্তিগতভাবে তাঁকে এবং অন্য আহতদের সাধ্যমতো সহযোগিতার চেষ্টা করছি। এখন তাঁর পরিবার এবং তাঁকে পুনর্বাসন করার জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছি।’
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেন, ‘দ্বিতীয় স্বাধীনতার সংগ্রামে স্বৈরশাসকের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যাঁরা শহীদ এবং আহত হয়েছেন, তাঁদের প্রতিটি পরিবারের সঙ্গে আমি দেখা করছি। সাধ্যমতো প্রতিটি পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছি।’

মৌলভীবাজার তথা সিলেট বিভাগের ইফতারে অন্যতম জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবার হলো আখনি পোলাও। এই অঞ্চলের মানুষেরা নিজ বাড়িতে আখনি তৈরির পাশাপাশি রোজার মাসে বড় হাঁড়ির আখনি খাবারের স্বাদ নিতে পরিবার-পরিজন নিয়ে বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় ইফতার করতে আসেন। সুগন্ধি চাল, ঘি, গরম মসলা
৪ ঘণ্টা আগে
এবারও নির্ধারিত সময়ে (২৮ ফেব্রুয়ারি) শেষ হয়নি সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ। অভিযোগ রয়েছে, বাঁধের কাজে সীমাহীন অনিয়ম-দুর্নীতি হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে মোটা অঙ্কের টাকায় সাব্যস্ত হয়েছে বাঁধ, বরাদ্দ ও প্রকল্প। টেকসই কাজ ও নির্ধারিত সময়সীমার বিপরীতে কে কত টাকায় প্রকল্প বাগিয়ে নিতে...
৪ ঘণ্টা আগে
উঠানে হাঁটুপানি। সেই পানিতে ভাসছে শেওলা। প্রথমে মনে হবে পরিত্যক্ত বাড়ি। অথচ এই বাড়িতেই স্বামী-সন্তান নিয়ে বসবাস করছেন রেখা হালদার। রাস্তা থেকে বাড়িতে ঢুকতে একমাত্র ভরসা বাঁশের সাঁকো। ঘর থেকে পানি সরলেও এখনো কর্দমাক্ত রান্নাঘর, গোয়ালঘর।
৪ ঘণ্টা আগে
এই দিনের জন্যই অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন সবাই। পয়সা খরচ করে বই বের করা প্রকাশক তো বটেই, বইপ্রেমী পাঠকেরাও। জনশূন্য মেলায় ঘুরতে কার ভালো লাগে! স্টলে স্টলে থাকবে ক্রেতা-পাঠকের ভিড়। হাতে থাকবে একগাদা বইয়ের ব্যাগ। সেটিই তো বইমেলার চিরচেনা রূপ!।
৪ ঘণ্টা আগে