হবিগঞ্জের বাহুবল উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মনিরুজ্জামান খান ফারুক (৫০) বাসচাপায় নিহত হয়েছেন। সোমবার (১১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে বাহুবলের মোহনা কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় মোটরসাকেলযোগে মিরপুরের বাসায় ফেরার পথে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।
মনিরুজ্জামান খান ফারুক উপজেলার সাহাপুর গ্রামের উস্তার মিয়ার ছেলে এবং উপজেলা বিএনপির সদস্য। খবর পেয়ে বাহুবল মডেল থানা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। ঘাতক বাসটি আটক করা যায়নি।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জামালপুরের দেওয়ানগঞ্জে স্কুলড্রেস পরে মসজিদের সামনে টিকটকের ভিডিও তৈরি করার অভিযোগে এক ছাত্রীকে বিদ্যালয় থেকে ছাড়পত্র (টিসি) দেওয়া হয়েছে। টিসি পাওয়া ওই ছাত্রী দেওয়ানগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের ভোকেশনাল শাখার জেনারেল ইলেকট্রনিকস ট্রেডে নবম শ্রেণিতে পড়ত।
১ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার নিউমার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক পুলিশ সুপার (এসপি) তানভীর সালেহীন ইমন জামিনে মুক্তি পেয়েছেন। কাশিমপুর কেন্দ্রীয় হাইসিকিউরিটি কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পেয়েছেন।
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বসতঘর থেকে পাপ্পু হাওলাদার (৪০) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ মে) বেলা ৩টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম শিয়ালদি গ্রামের মোল্লাবাড়ি জামে মসজিদসংলগ্ন নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পরীক্ষাকেন্দ্রের সামনে দুই মাদ্রাসার পরীক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত চারজন আহত হয়েছে। আজ সোমবার (১১ মে) দুপুরের দিকে পরীক্ষা শেষে আখাউড়া নাছরীন নবী পাইলট বালিকা উচ্চবিদ্যালয় দাখিল পরীক্ষাকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। এ বিষয়ে আখাউড়া থানায় একটি অভিযোগ করা হয়।
১ ঘণ্টা আগে