
সিলেট বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) মো. আলতাব হোসেন বলেছেন, কারাগার শুধু শাস্তির জায়গা নয়, সংশোধন ও পুনর্বাসনও হয়।
আজ রোববার হবিগঞ্জ জেলা কারাগার প্রাঙ্গণে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলতাব হোসেন এসব কথা বলেন। জেলা কারাগার কর্তৃপক্ষ এই আয়োজন করে।
আলতাব হোসেন বলেন, ‘আমরা বন্দীদের মানবিক দৃষ্টিতে দেখে তাঁদের পুনরায় সমাজে ফিরিয়ে আনার লক্ষ্যেই কাজ করছি। কারা কর্মকর্তাদের দায়িত্বশীলতা, নিষ্ঠা ও পেশাদারির মাধ্যমেই কারাব্যবস্থাকে আধুনিক ও মানবিক করে গড়ে তোলা সম্ভব।’
কারা উপমহাপরিদর্শক আরও বলেন, পুরস্কার প্রাপ্তি শুধু প্রেরণা নয়, দায়িত্ববোধও বাড়িয়ে দেয়। যারা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন, তারাই কারা প্রশাসনের মুখ উজ্জ্বল করছেন।
অনুষ্ঠানের সভাপতি হবিগঞ্জ জেলা কারাগারের সুপার মুজিবুর রহমান বলেন, জেলা কারাগারের কর্মকর্তা-কর্মচারীরা নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। কারা প্রশাসনের উন্নয়ন ও নিরাপত্তা বজায় রাখতে সম্মিলিত প্রচেষ্টাই সবচেয়ে বড় শক্তি। আমরা চাই-কারাগার হবে শুদ্ধাচার, শৃঙ্খলা ও মানবিকতার অনুশীলন ক্ষেত্র।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি প্রিজনস নাহিদা পারভীন, সুনামগঞ্জ জেলা কারাগারের সুপার মাইনুদ্দিন ভূইয়া এবং মৌলভীবাজার জেলা কারাগারের জেল সুপার তরিকুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক, হবিগঞ্জের জেলার মো. বিলাল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ কর্মদক্ষ কর্মকর্তা-কর্মচারীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। পরে বন্দীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরার শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল মনিরের ওপর হামলার অভিযোগ উঠেছে যুবদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ-সংলগ্ন প্রেসক্লাব ভবনে এই হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা তাঁকে মারতে মারতে ভবনের বাইরে নিয়ে যায়। খবর পেয়ে শ্যামনগর থানার পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে...
০১ জানুয়ারি ১৯৭০
কিশোরগঞ্জ শহরের আলোরমেলা থেকে উম্মে সিজ্জিল ইফতি (২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, গৃহবধূ আত্মহত্যা করে থাকতে পারেন।
২ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর হুমায়ুন রোডে একটি গাড়ির গ্যারেজে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি রাখা হয়েছে। আজ সোমবার দুপুর ১টার দিকে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প হুমায়ুন রোডে মনার গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে...
৬ মিনিট আগে
পরকীয়ার অভিযোগ তুলে তিন মাসের সন্তানকে ছিনিয়ে নিয়ে গৃহবধূকে লাঠিপেটা করলেন পাথরঘাটা সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ছগির হোসেন। রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের নিজলাঠিমারা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে...
১১ মিনিট আগে