
হবিগঞ্জে ‘পাগলা’ কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ৪৫ জন আহত হয়েছেন। আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরতলির বহুলা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত কুকুরটিকে আটক করা সম্ভব হয়নি।
হাসপাতালের জরুরি বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে হঠাৎ একটি ‘পাগলা’ কুকুর এলাকায় এদিক-ওদিক ছুটোছুটি শুরু করে। এ সময় সামনে যাকে পেয়েছে, তাকেই কামড় দেয় কুকুরটি। এতে নারী–শিশুসহ অন্তত ৪৫ জন আহত হন। আহতদের মধ্যে বয়স্ক নারী ও শিশুর সংখ্যাই বেশি। পরে একে একে আহতদের হাসপাতালে নেওয়া হয় এবং তাঁদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মুমিনউদ্দিন চৌধুরী জানান, বুধবার সকাল থেকে কুকুরের কামড়ে আহত ৪৫ জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাঁদের মধ্যে ২৫ জন নারী এবং বেশ কয়েকজন শিশুও রয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালে কুকুরের কামড়ের ভ্যাকসিনও পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে।

বাগেরহাটের মোংলায় এক নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দুই মাস পর দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে খুলনার দাকোপ ও বাগেরহাটের মোংলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার দুপুরে তাঁদের বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
৩ মিনিট আগে
বিএনপিকর্মী মুশফিকুর রহমান আবিরকে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর পল্টন থানায় করা মামলায় সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে (৭৮) গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
৯ মিনিট আগে
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ও কুমিল্লা জেলা সভাপতি আল্লামা নুরুল হকের জানাজায় কুমিল্লার সুয়াগঞ্জে লাখো মুসল্লির সমাগম হয়েছে। পরে চৌদ্দগ্রামের দাতামা গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
১৩ মিনিট আগে
চাঁদপুর শহরে বিদেশি কসমেটিকস ও শিশুদের পণ্যে আমদানিকারকের স্টিকার না থাকা এবং নকল আমদানিকারকের স্টিকার লাগিয়ে বাজারজাত করার অভিযোগে এ এস এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
১৭ মিনিট আগে