
হবিগঞ্জের মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জামিল চৌধুরী ও তাঁর এক সহযোগীকে চাঁদার ৯০ হাজার টাকাসহ আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে তাঁদের আটক করা হয়। আটক অপরজন হলেন জামিলের সহযোগী মোনায়েম খান। তিনিও ছাত্রদলের কর্মী। আটকের পর সেনাবাহিনী তাঁদের শুক্রবার সকাল ৭টার দিকে মাধবপুর থানায় হস্তান্তর করেন।
পুলিশ জানায়, উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামে অরুপ চৌধুরী নামে এক ব্যবসায়ীকে আটকে রেখে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন ছাত্রদল নেতা জামিল চৌধুরীসহ তাঁর সহযোগীরা। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সেনাবাহিনী। এরই পরিপ্রেক্ষিতে মধ্যরাতে সেনাবাহিনী মাধবপুর ক্যাম্পের একটি দল ওই এলাকায় অভিযান চালায়।
এ সময় ঘটনাস্থল থেকে হাতেনাতে চাঁদার ৯০ হাজার টাকাসহ মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জামিল চৌধুরী ও ছাত্রদলের কর্মী মোনায়েম খানকে আটক করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে সঙ্গে থাকা পানেল মিয়া, মো. রোকন ও নির্জন মিয়া পালিয়ে যান।
এ বিষয়ে মাধবপুর থানার ওসি সহিদ উল্যা জানান, চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাসহ দুজনকে আটক করে সেনাবাহিনী থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তাঁদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওসি বলেন, অরুপ চৌধুরীর বাড়ির বি.বাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামে। তিনি কেন কালিকাপুরে এসেছেন, তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন জানান, কারও ব্যক্তিগত অপরাধের দায় নেবে না ছাত্রদল। বিষয়টি খতিয়ে দেখে দ্রুততম সময়ের মধ্যে জামিল চৌধুরীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সৈয়দ নজরুল ইসলাম সেতুর ওপর ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ভৈরব পৌর শহরের চণ্ডীবের এলাকার দুলাল মিয়ার ছেলে আব্দুল্লাহ হামজা (৩৮) এবং পলত
৯ মিনিট আগে
ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৭) নামের মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল আড়ুয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরিফ হোসেন সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং সোহান আহমেদ
১২ মিনিট আগে
শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
৩৩ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
৩৬ মিনিট আগে