হবিগঞ্জের বাহুবলে বিয়েবাড়িতে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (১৪ মার্চ) দুপুরে বাহুবল উপজেলার ঘোষপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় ঘোষপাড়া গ্রামের বাসিন্দা হামিদ মিয়ার মেয়ের সঙ্গে হবিগঞ্জ সদর উপজেলার ইমন মিয়ার বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। বিয়েকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে কনের বাড়িতে গায়েহলুদ চলছিল।
গায়েহলুদের আনন্দে সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজানো হচ্ছিল। এ সময় পাশের লস্করপুরের আলমপুর গ্রামের কয়েক যুবক এসে উচ্চ শব্দে গান বাজানোর বিষয়ে আপত্তি জানান এবং গান বন্ধ করতে বলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
বাগ্বিতণ্ডার জেরে শুক্রবার সকালে আলমপুর গ্রামের একদল যুবক কনের বাড়িতে অতর্কিত হামলা চালান। হামলাকারীরা লাঠিসোঁটা নিয়ে বিয়েবাড়িতে ঢুকে ভাঙচুর ও মারধর করেন। এতে কনের মা, চাচা-চাচিসহ অন্তত ১০ জন আহত হন।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে এবং আরও তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ঘটনার তদন্ত চলছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

ইফতারের সময় খাবার স্যালাইন ভেবে কৃষি জমিতে ব্যবহারের জন্য রাখা কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি কাওলা গ্রামে এই ঘটনা ঘটে। অসুস্থ ব্যক্তিরা বর্তমানে ডোমার উপজেলা....
৭ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
১ ঘণ্টা আগে