
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪১ নেতা-কর্মী পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গতকাল সোমবার রাতে ইউনিয়ন পরিষদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান ফরিদ মুন্সী বলেন, ‘ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আমার সঙ্গে থাকা নেতা-কর্মীরা আওয়ামী লীগের সব সাংগঠনিক দায়িত্ব ও রাজনৈতিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা আর আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকবেন না। এ সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত বিবেচনায় নেওয়া হয়েছে।’
এ সময় উপস্থিত অন্য নেতারাও আওয়ামী লীগের সব সাংগঠনিক কার্যক্রম থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দেন।
পদত্যাগকারীরা হলেন–মফিজুর রহমান ফরিদ মুন্সী, সাইদুল ইসলাম সাবু, আবু জারা কাজী, কামরুল মুন্সী, রক্তন, মানিক মুন্সী, সজীব মুন্সী, মোজাফ্ফর হোসেন, আসাদুজ্জামান মন্টু, রফিক শেখ, শাহাবুদ্দিন শেখ, আবুবকর মুন্সী, শেখ আজগর, বাদল শেখ, রিপন শেখ, হান্নান কাজী, আব্দুল হাই শেখ, জিন্নাত শেখ, আনিস শেখ, জাকের আলী, তৈয়বুর, শহীদ শেখ, আশরাফ আলী, রুহুল আমিন, টিটুল মুন্সী, সোলেমান ফকির, ফিরোজ ফকির, লাইকোজ্জামান জামান, আলাল মুন্সী, বাবুল হোসেন, মনির মুন্সী, ওহিদুজ্জামান, ফরিদ শেখ, ওহিদ গাজী, লঞ্জুর অস্কার, আবুল হাসান ঝন্টু মুন্সী, আমিনুল ইসলাম, রুকু মিয়া, সাকায়েত লস্কর এবং খায়ের মোল্লা।
এদিকে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ সাংগঠনিক এলাকায় নেতা-কর্মীদের একযোগে পদত্যাগের বিষয়টি স্থানীয় রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে। পদত্যাগকারীরা নতুন কোনো রাজনৈতিক দলে যোগদান বা ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা সম্পর্কে কোনো মন্তব্য করেননি।

আগুনে ঘরের আসবাব, কাপড়চোপড়, বই-খাতা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সবকিছু পুড়ে গেছে। ঘরটি তালাবদ্ধ করে দেওয়ায় ভেতরে থাকা ১৫টি হাঁস ও প্রায় ৪০টি দেশি মুরগিও পুড়ে মারা গেছে বলে পরিবারের দাবি। তাঁদের ভাষায়, পরনের কাপড় ছাড়া এখন আর কিছুই অবশিষ্ট নেই।
২ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদক মামলায় জামিনে মুক্ত হওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় আবারও ১ হাজার ৮০০ ইয়াবাসহ স্থানীয় বিএনপির এক বহিষ্কৃত নেতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গতকাল বুধবার রাতে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের রাউৎনগর মিশনপাড়া এলাকায় অভিযুক্তের নিজ বসতবাড়িতে অভিযান...
২২ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পর প্রাইভেট কার থেকে দুজন নেমে আসার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে গাড়ির চালকের আসন থেকে কালো টি-শার্ট পরা এক কিশোরকে নামতে দেখা যায়।
৪৩ মিনিট আগে
স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লাজুড়ে কিশোর গ্যাংবিরোধী অভিযান শুরু করেছে জেলা পুলিশ। বুধবার সন্ধ্যার পর জেলার ১৮টি থানায় একযোগে শুরু হওয়া এ অভিযানে রাত দেড়টা পর্যন্ত ৬২৪ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীও রয়েছে।
১ ঘণ্টা আগে