
পাবনার সাঁথিয়ায় খলিশাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ছুম্মা খাতুনকে নির্যাতনের অভিযোগে বিদ্যালয়টির সহকারী শিক্ষক হালিমা খাতুনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন শিশুটির অভিভাবক আলম হোসেন। গত ২৮ জুলাই সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা অফিসারের কাছে এ অভিযোগ দেওয়া হয়। অভিযোগ পাওয়ার পর তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা অফিস।
লিখিত অভিযোগে আলম হোসেন জানান, গত ১৯ জুলাই ক্লাস চলাকালে খলিশাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হালিমা খাতুন ৩৭ জন ছাত্র-ছাত্রীকে বাঁশের লাঠি দিয়ে মারাত্মক প্রহার করেন। অভিযোগে বলা হয়, অতিরিক্ত প্রহারের কারণে তাঁর মেয়ে ছুম্মা খাতুনের ডান হাতে গুরুতর ব্যথা হয় এবং সারা রাত সে যন্ত্রণায় কাতরাতে থাকে।
অভিযোগে আরও বলা হয়, পরদিনও ব্যথা না কমায় ছুম্মা খাতুনকে অর্থোপেডিক সার্জন ডাক্তার মোন্নাফুর রহমানের কাছে চিকিৎসা দেওয়া হয়। এখনো তার ব্যথা পুরোপুরি সেরে ওঠেনি বলে দাবি করেন আলম হোসেন।
আলম হোসেন লিখিত অভিযোগে উল্লেখ করেন, এ বিষয়ে গত ২৭ জুলাই স্কুলের শিক্ষক ও ম্যানেজিং কমিটিকে নিয়ে হালিমা খাতুনের সঙ্গে আলোচনা করা হয়। প্রমাণাদি থাকার পরও তিনি বিষয়টি অস্বীকার করেন এবং তাঁকে ভয়ভীতি ও হুমকি দেন। এ ঘটনার পর থেকে অভিভাবকদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে বলেও উল্লেখ করা হয়।
এ প্রসঙ্গে অভিযুক্ত সহকারী শিক্ষক হালিমা খাতুন সাংবাদিকদের বলেন, ‘বাঁশ দিয়ে নয়, আমি বাঁশের কঞ্চি দিয়ে মারছি। আমি ছুম্মা খাতুনকে মুন্নাফ ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করে ডাক্তারকে ফি এবং ঔষধও কিনে দিছি।’
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বুলবুলি খাতুন অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, ‘মেয়েটাকে সত্যিই মেরেছেন শিক্ষক হালিমা খাতুন। মেয়েটার বাবা এসে মুন্নাফ ডাক্তারকে দিয়ে তাকে চিকিৎসা করাচ্ছেন।’
সাঁথিয়া উপজেলা শিক্ষা অফিসার হোসাইন মোহাম্মদ বিলাল বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। তদন্ত শেষ হলেই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

লক্ষ্মীপুর বাজারের চারটি জুয়েলারি দোকান থেকে গ্রাহককে দেখানোর কথা বলে নেওয়া প্রায় ২২ ভরি স্বর্ণালংকার নিয়ে পালানোর অভিযোগে ব্যবসায়ী রণজিত পাল, তাঁর স্ত্রী ঊর্মি পাল ও সন্তোষ পালকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে স্বর্ণালংকারগুলোও।
৩ মিনিট আগে
বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে ফেরার পথে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে বরগুনার তালতলী উপজেলার ‘এফবি জান্নাত-জুনায়েদ’ নামে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারে থাকা ১১ জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও দুই জেলে এখনো নিখোঁজ রয়েছেন।
৫ মিনিট আগে
নোয়াখালীর হাতিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আ. জব্বারের জন্মদিন উদ্যাপনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শিক্ষক-কর্মচারীদের চাঁদায় অনুষ্ঠান ও উপহার কেনার অভিযোগ উঠেছে। অভিযোগ অস্বীকার না করে কর্মকর্তা বলেন, শিক্ষকদের ভালো লেগেছে বলেই তাঁরা আয়োজন করেছে
৫ মিনিট আগে
রাজধানীর বারিধারায় ব্যক্তিগত গাড়ির চাপায় মেহেদী হাসান মিম (২২) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িচালক হাসানকে (২০) আটক করেছে পুলিশ। জার্মান দূতাবাসের পাশে বারিধারার ১ নম্বর সড়কের ১৪ নম্বর বাসার সামনে আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান মিম নীলফামারীর ডোমার থানার
৭ মিনিট আগে