
বাগেরহাটের ফকিরহাটে মোটরসাইকেলের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল গফফার (৮২) নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে বাগেরহাট-রূপসা পুরাতন মহাসড়কের উপজেলা মোড়-সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল গফফার মোল্লাহাট উপজেলার নতুন ঘোষগাতীর বড়ঘাট এলাকার মৃত রঞ্জু মাস্টারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ফকিরহাটের আট্টাকী এলাকায় থাকতেন।
আব্দুল গফফারের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, গতকাল সোমবার রাত ১০টার দিকে শেখ আব্দুল গফফার ফকিরহাট ডাকবাংলার মোড় থেকে হেঁটে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন। নিউচায়না ডায়াগনস্টিক সেন্টারের সামনে পৌঁছালে একটি মোটরসাইকেল তাঁকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় লোকজন ও তাঁর পরিবারের সদস্যরা। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ফকিরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) ভবতোষ কুমার বলেন, মোটরসাইকেলের ধাক্কায় মুক্তিযোদ্ধা শেখ আব্দুল গফফারের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় মোটরসাইকেলচালকও আহত হয়েছেন।

দিনাজপুরের ফুলবাড়ীতে শীতকালীন আগাম জাতের বিভিন্ন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উপজেলার ফসলের মাঠ এখন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম, মুলা, শসা, গাজর, পালং, বরবটিসহ নানা জাতের শাকসবজির গাছে ভরে উঠেছে। মৌসুমের তুলনায় আগাম সবজিতে দাম বেশি পাওয়ার আশা করছেন তাঁরা।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শেরেবাংলা নগরের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
৭ ঘণ্টা আগে
ক্যাম্পাসের নির্জন সড়ক, স্থানীয় বাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় তারা সুযোগ পেলেই নারী শিক্ষার্থীদের সামনে করে অশালীন অঙ্গভঙ্গি, দেন শিস, ঘটে শ্লীলতাহানিরও ঘটনা। তবে ভয়, আত্মসম্মান এবং অভিযুক্তদের পরিচয় না জানার কারণে অনেকেই অভিযোগ করতে পারছেন না। এতে নিজ ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন নারী শিক্ষার
৭ ঘণ্টা আগে
ঢাকার আশুলিয়ার জামগড়ায় গ্যাস সিলিন্ডারবাহী আটটি কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ জন নিহত এবং অন্তত ২৬ জন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রীতি গ্রুপের কারখানা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
৯ ঘণ্টা আগে