গাজীপুরের কাপাসিয়া

গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মজুত থাকা সরকারি বিপুল ওষুধ নষ্ট হয়ে গেছে। সময়মতো রোগীদের মাঝে বিতরণ না করায় ওষুধগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়েছে বলে জানা গেছে। এতে সরকারি সম্পদের ক্ষতি হয়েছে; একই সঙ্গে সরকারি সেবা থেকে বঞ্চিত হয়েছে হাজারো রোগী।
গতকাল রোববার দুপুরে হাসপাতালে গিয়ে দেখা গেছে, স্টোরে ওষুধ রাখার র্যাকগুলোতে কার্টনে সাজিয়ে রাখা রয়েছে বিভিন্ন ধরনের ওষুধ। কিছু ওষুধ স্টোরের মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। যা মেয়াদোত্তীর্ণ হয়ে ব্যবহারের অনুপযোগী।
হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা জোসনা বেগম বলেন, ‘গত এক বছরে আমি কয়েকবার এই হাসপাতালে চিকিৎসা নিতে এসেছি, কিন্তু তারা কোনো ওষুধ আমাকে সরবরাহ করতে পারেনি। অথচ জানতে পারলাম, হাসপাতালে বহু ওষুধ মেয়াদোত্তীর্ণ। যারা এই অন্যায় কাজ করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।’
জানা যায়, এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সপ্তাহে পাঁচ দিন সিজারিয়ান অপারেশনের ব্যবস্থা রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০২৪ সালের অক্টোবর মাসে বারিষাব ইউনিয়নের বেলায়েত হোসেনের স্ত্রীর সিজারিয়ান অপারেশন হয়। সেই অপারেশনে তাঁদের পাঁচ হাজার টাকার মতো চিকিৎসা ব্যয় হয়। তার মধ্যে আড়াই হাজার টাকার ওষুধ বাইরে থেকে কিনতে হয়েছে। এত ওষুধ মজুত থাকা সত্ত্বেও কেন রোগীদের সেবার কাজে ওষুধগুলো বিতরণ করা হয়নি, হাসপাতাল কর্তৃপক্ষ তার কোনো সদুত্তর দিতে পারেনি।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, ‘আমি এই হাসপাতালে দায়িত্ব গ্রহণ করেছি প্রায় এক মাস আগে। যোগদানের পর প্রায় ২০ লাখ টাকার ওষুধের চাহিদা দিয়েছি। আমার যোগদানের পর এই হাসপাতালে যত সিজারিয়ান অপারেশন হয়েছে, তার জন্য কোনো রোগীকে বাইরে থেকে কোনো ওষুধ কিনতে হয়নি। সকল ওষুধ এই হাসপাতাল থেকে সরবরাহ করেছি। এখন যেই ওষুধগুলো মেয়াদোত্তীর্ণ হয়ে স্টোরে রয়েছে, সেগুলো আমি যোগদানের আগেই মেয়াদোত্তীর্ণ হয়ে গিয়েছিল। পূর্বের যিনি দায়িত্বে ছিলেন, তিনি বর্তমানে গাজীপুরে সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালন করছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শুনেছি, এ বিষয়ে তদন্ত কমিটির গঠন করা হবে। কী পরিমাণ ওষুধ মেয়াদোত্তীর্ণ হয়ে স্টোরে জমা রয়েছে, তার একটি তালিকা করা হবে এবং তদন্ত প্রতিবেদনে প্রকাশ করা হবে।’
গাজীপুর জেলার সিভিল সার্জন মো. মামুনুর রহমান ১৪ মার্চ ২০২২ থেকে ৯ মার্চ ২০২৫ পর্যন্ত কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মচারী বলেন, ‘ওষুধগুলো মূলত বাইরে বিক্রির জন্য স্টোরে জমা করে রাখা হয়েছিল। ৫ আগস্টের পর সারা দেশের মতো এই হাসপাতালের পরিবেশেরও পরিবর্তন হয়। যে কারণে এই ওষুধগুলো বিক্রির জন্য বাইরে বের করতে পারেনি। এত ওষুধ স্টোরে জমা ছিল, তা ব্যবহার করেও শেষ করতে পারেনি।’
স্টোরের দায়িত্বে থাকা আজহারুল ইসলাম বলেন, ‘চলতি বছরের জানুয়ারির মাস থেকে আমি দায়িত্ব পালন শুরু করেছি। এর আগে দায়িত্বে ছিলেন মো. আব্দুর রাজ্জাক। তিনি আমাকে কোনো কিছু বুঝিয়ে দিয়ে যাননি।’
এ বিষয়ে কথা বলতে আব্দুর রাজ্জাকের মোবাইল নম্বর কল দিলেও সাড়া পাওয়া যায়নি।
গাজীপুরের সিভিল সার্জন মামুনুর রহমান বলেন, ‘আমি দায়িত্বে থাকাকালীন গত এক বছরে স্টোরের দায়িত্বে যিনি ছিলেন, তিনি অন্যত্র বদলি হয়ে যান। বদলি হওয়ার সময় স্টোরে কী পরিমাণ ওষুধ জমা রয়েছে, তার কোনো হিসাব দিয়ে যাননি। ফলে স্টোরে কী পরিমাণ ওষুধ রয়েছে, তার হিসাব রাখা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে দেখা হবে, কী পরিমাণ ওষুধ জমা রয়েছে।’

কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সৈয়দ নজরুল ইসলাম সেতুর ওপর ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ভৈরব পৌর শহরের চণ্ডীবের এলাকার দুলাল মিয়ার ছেলে আব্দুল্লাহ হামজা (৩৮) এবং পলত
৮ মিনিট আগে
ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৭) নামের মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল আড়ুয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরিফ হোসেন সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং সোহান আহমেদ
১১ মিনিট আগে
শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
৩২ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
৩৫ মিনিট আগে