
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, ‘বাংলাদেশের ক্রীড়াকে এগিয়ে নিতে ৩০০ ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে। যারা দেশে ক্রীড়া ক্ষেত্রে বড় ভূমিকা রাখছেন তাদেরকে ভাতা প্রদান করা হচ্ছে। এ ছাড়া ক্রীড়া কার্ড আরও ২০০ বাড়িয়ে ৫০০ তে উন্নীত করা হবে।’
আজ রোববার বিকেলে গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও ভিডিপির কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে জিরো থেকে কার্যক্রম শুরু করা হয়েছে। ১৫-২০ বছর পর হলেও বাংলাদেশ ফুটবল বিশ্ব সভায় জায়গা করে নেবে।’
সংবর্ধনা অনুষ্ঠানে দেশ-বিদেশের বিভিন্ন খেলায় কৃতিত্বের স্বাক্ষর রাখায় ২৩ জন আনসার সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী একাডেমির কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পুরুষ বেসবল চ্যাম্পিয়নশিপ-২৬ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

কুড়িগ্রামের উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিককে তলব করেছেন আদালত। আসামিকে গ্রেপ্তারে ‘অবহেলা ও গাফিলতি’ প্রদর্শন করে আদালতের কাজে অসহযোগিতার অভিযোগে ওসিকে তলব করা হয়েছে।
৩২ মিনিট আগে
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামের এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে ওই পুলিশ সদস্য আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে শেরপুর সদর...
৩৬ মিনিট আগে
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. রফিকুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকেরা। আজ বৃহস্পতিবার বিকেলে শিক্ষক সমিতির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলার পাদদেশে এ কর্মসূচি হয়।
৩৮ মিনিট আগে
রাজধানীর ভাটারা থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক-এমের ২৮ নম্বর সড়কের একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে