Ajker Patrika

টঙ্গীতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বসতবাড়িতে আগুন, শিশুসহ দগ্ধ ৩

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
টঙ্গীতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বসতবাড়িতে আগুন, শিশুসহ দগ্ধ ৩
গাজীপুরের টঙ্গীতে বসতবাড়িতে আগুন। ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে একটি ভাড়া বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয় বছরের শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন পশ্চিম দাঁড়াইল এলাকার জনৈক জাহানারা বেগমের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

দগ্ধ ব্যক্তিরা হলেন ঝালকাঠির গলাচিপা উপজেলার চর বিশ্বাস গ্রামের সুলতান মৃধার মেয়ে মনিরা আক্তার (৩০), খুলনার কয়রা উপজেলার আশফাক গাজীর ছেলে তরিকুল ইসলাম (২৬) এবং নরসিংদী সদর উপজেলার পাঁচকোনা গ্রামের সুমন মিয়ার ছেলে আরিফুল ইসলাম আরাফাত (৬)। তাঁরা সবাই ওই বাড়ির ভাড়াটিয়া।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ বাড়ির একটি কক্ষে আগুন জ্বলতে দেখে অন্য ভাড়াটিয়ারা আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন। এ সময় ঘর থেকে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে তিনজন দগ্ধ হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে দগ্ধ তিনজনকে উদ্ধার করে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, আগুনে তিনজন দগ্ধ হয়েছেন। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত