গাজীপুরের শ্রীপুরে তালাবদ্ধ ঘরের ভেতর থেকে এক নারী পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন। স্থানীয়দের ধারণা, স্ত্রীকে হত্যার পর স্বামী মরদেহ খাটের ওপর রেখে ঘরের দরজায় তালাবদ্ধ করে পালিয়ে যান।
গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামের জনৈক বৃষ্টি আক্তারের বাড়ি থেকে ওই নারী শ্রমিকের মরদের উদ্ধার করেছে শ্রীপুর থানা-পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
নিহত নারী শ্রমিক রিপা আক্তার (২৬) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কানিয়াকান্দি গ্ৰামের মনির হোসেনের স্ত্রী। তিনি শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামের জনৈক বৃষ্টি আক্তারের বাড়ি ভাড়া নিয়ে স্থানীয় গোল্ডেন কারখানার অপারেটর পদে চাকরি করতেন।
পাশের কক্ষের ভাড়াটিয়া জেসমিন আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল (বুধবার) সকালে স্বামী-স্ত্রী দুজনকে একসঙ্গে দেখে আমি কারখানায় চলে যাই। দুপুরে ফোন করলে রিপার ফোন বন্ধ পাই। এরপর রাত সাড়ে ৮টার দিকে আমি বাসায় ফিরে দেখি ঘরের সামনে জুতা নেই। বাইরে থেকে ঘর তালাবদ্ধ। এরপর দরজার নিচ দিয়ে লাশ দেখতে পাই। তারপর চিৎকার করে ডাকাডাকি শুরু করি।’
তিনি আরও বলেন, ‘পুলিশকে ফোন দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। আমার ধারণা রিপাকে তার স্বামী হত্যা করে মরদেহ রেখে বাইর থেকে দরজা বন্ধ করে পালিয়ে গেছে।’
এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) ইসলাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে রাতেই তালাবদ্ধ ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন।’
তিনি আরও বলেন, ‘নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
নিহতের স্বজনেরা এখনো এসে পৌঁছাননি। তাঁরা লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

কুমিল্লার চৌদ্দগ্রামে কিশোর গ্যাং সদস্যরা মো. হৃদয় (১৯) নামে এক সিএনজি অটোচালককে ছুরিকাঘাতে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজারে। নিহত হৃদয় ওই ইউনিয়নের শাকতলা গ্রামের হেদায়েতুল্লার ছেলে।
৩ ঘণ্টা আগে
ঝড়ে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে যায় পুকুরে। আর সেই পুকুরে গোসল করতে নেমে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান মা ও তাঁর দুই বছর বয়সী সন্তান। বুধবার (১০ জুন) বিকেলে বরগুনা সদরের ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম নুপুর বেগম (৩০)। তাঁর ছেলে শাহাদাৎ (২)।
৫ ঘণ্টা আগে
খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি গ্রামে আম খাওয়ার পর একই পরিবারের পাঁচ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। তাঁরা ডায়রিয়ায় আক্রান্ত হয়। এ ঘটনায় লতিকা সানা (৫৫) নামে এক নারী মারা গেছেন।
৫ ঘণ্টা আগে
কক্সবাজারের চকরিয়া উপজেলায় এক কারারক্ষীর বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। এ সময় সোনার গয়না, নগদ টাকা ও মোবাইল ফোন করে নিয়ে যায় ডাকাত দল। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের চাঁদের বাপের পাড়ার ফয়জুল আলমের বাড়িতে এ ঘটনা ঘটে। ফয়জুলের বড় ছেলে আব্দুল্লাহ আল মুস্তাহিদ কুমিল্লা...
৫ ঘণ্টা আগে