
গাজীপুরের শ্রীপুরে নিখোঁজ হওয়ার দুদিন পর পুকুর থেকে মো. সিয়াম (১৪) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার মাওনা পিয়ার আলী ডিগ্রি কলেজের পেছনের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
সিয়াম কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিরানি ইউনিয়নের চরকাটিহারি গ্রামের মো. কনক মিয়ার ছেলে। বাবা-মায়ের সঙ্গে উপজেলার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের ইজ্জত আলী ফকিরের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় মাওনা চাইল্ডহুড স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ত সে।
সিয়ামের মামা জাহাঙ্গীর আলম বলেন, ‘নিখোঁজ হওয়ার পর থেকে তাকে আমরা অনেক খোঁজাখুঁজি করি। কিন্তু তার সন্ধান করতে পারিনি। আজ বুধবার সকাল ৯টার দিকে মাওনা পিয়ার আলী ডিগ্রি কলেজের পেছনের পুকুরে বড়শি দিয়ে মাছ ধরতে যাই। এ সময় পুকুরে সিয়ামের লাশ ভাসতে দেখি। খবর দিলে শ্রীপুর থানার পুলিশ পুকুর থেকে লাশ উদ্ধার করে।’
এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইসমাইল হোসেন আজকের পত্রিকাকে বলেন, গত সোমবার থেকে সিয়াম নিখোঁজ ছিল। এ বিষয়ে তার বাবা শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এরপর থেকে পুলিশ সিয়ামের সন্ধান করতে থাকে। আজ বুধবার সকালে খবর পেয়ে কলেজের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এসআই ইসমাইল হোসেন আরও বলেন, মৃত্যুর কারণ জানতে আশপাশের বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিষ্ঠানটি যথারীতি পাঠদান কার্যক্রম চলছিল। এরই মধ্যে বিদ্যালয়ের মাঠে মঞ্চের মাইকে লোকজনকে ডাকা শুরু হয়। এতে কোনোমতে প্রথম ক্লাস শেষ করেন শিক্ষকেরা। পরে শুরু হয় সমাবেশ, মানববন্ধন ও শেষে র্যালি। বেলা ২টা পর্যন্ত চলে এ অনুষ্ঠান। এতে করে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে আর কোনো পাঠদান হয়নি।
৬ মিনিট আগে
জামালপুরের মেলান্দহে জলবায়ু কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে উন্নয়ন সংঘের (ইউএস) মাধ্যমে বাস্তবায়নাধীন ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল (কল) প্রকল্পের উদ্যোগে গবাদি প্রাণী পালনবিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
২০ মিনিট আগে
ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা ঠিক নয়। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান—সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করবেন না।
২২ মিনিট আগে
বরিশালের দুর্গাসাগর দিঘির হরিণ সংরক্ষণাগার থেকে একটি বড় হরিণ চুরির ঘটনায় কেয়ারটেকার ও এক পাহারাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে তাঁদের গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (এসআই) কাজী গোলাম সরোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
২৮ মিনিট আগে