বরিশালের দুর্গাসাগর দিঘির হরিণ সংরক্ষণাগার থেকে একটি বড় হরিণ চুরির ঘটনায় কেয়ারটেকার ও এক পাহারাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে তাঁদের গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (এসআই) কাজী গোলাম সরোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা দায়েরের এক বছর পরে পুলিশি তদন্তে হরিণ চুরির ঘটনায় জড়িত থাকায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিমানবন্দর থানা-পুলিশ জানায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁদের অবস্থান নিশ্চিত হওয়ার পর গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন দুর্গাসাগরের কেয়ারটেকার মো. জামাল হোসেন মৃধা (৪০) ও নৈশপ্রহরী অলিউল হাওলাদার অলি (৩২)। তাঁরা জেলা প্রশাসকের অধীনস্থ মাস্টাররোল কর্মচারী।
জানা গেছে, আজ তাঁদের গ্রেপ্তারের পর বরিশালের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শরিয়তউল্লাহ দুজনেরই এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
জেলা প্রশাসকের নাজির খায়ের শিকদার বলেন, দুর্গাসাগরের হরিণশালায় থাকা ১৩টি হরিণের মধ্যে সবচেয়ে বড় হরিণটি খাঁচা থেকে চুরি হয়। এ ঘটনায় নিরাপত্তা প্রহরী জাহাঙ্গীর হোসেন গত বছরের ৭ আগস্ট এয়ারপোর্ট থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। এরপর দীর্ঘদিন তদন্ত চলার পর দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (এসআই) কাজী গোলাম সরোয়ার বলেন, ঘটনার সময় অভিযুক্ত দুজনের কারও ডিউটি ছিল না। তারপরও তাঁদের রাত ১২টা পর্যন্ত দেখা গেছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁদের অবস্থান নিশ্চিত হওয়া গেছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হরিণ চুরির পুরো ঘটনায় যাচাই-বাছাই করা হবে।

প্রতিষ্ঠানটি যথারীতি পাঠদান কার্যক্রম চলছিল। এরই মধ্যে বিদ্যালয়ের মাঠে মঞ্চের মাইকে লোকজনকে ডাকা শুরু হয়। এতে কোনোমতে প্রথম ক্লাস শেষ করেন শিক্ষকেরা। পরে শুরু হয় সমাবেশ, মানববন্ধন ও শেষে র্যালি। বেলা ২টা পর্যন্ত চলে এ অনুষ্ঠান। এতে করে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে আর কোনো পাঠদান হয়নি।
৪২ মিনিট আগে
জামালপুরের মেলান্দহে জলবায়ু কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে উন্নয়ন সংঘের (ইউএস) মাধ্যমে বাস্তবায়নাধীন ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল (কল) প্রকল্পের উদ্যোগে গবাদি প্রাণী পালনবিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
১ ঘণ্টা আগে
ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা ঠিক নয়। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান—সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করবেন না।
১ ঘণ্টা আগে
নীলফামারীর ডোমারে নদীর পানির চাপে একটি পুরোনো স্লুইসগেট ধসে পড়েছে। এতে একটি বসতবাড়ির বড় অংশ নদীগর্ভে বিলীন হওয়ার পাশাপাশি ধসে পড়েছে পুরো পানি নিয়ন্ত্রণব্যবস্থা। ফলে উপজেলার কয়েক শ বিঘা কৃষিজমি অনাবাদি হয়ে পড়ার আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকেরা।
১ ঘণ্টা আগে