
গাজীপুরের কাপাসিয়ায় চাঁদাবাজির টাকার ভাগ নিয়ে অভ্যন্তরীণ বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত যুবকের নাম জাহিদুল ইসলাম (২৮)। তিনি সনমানিয়া ইউনিয়নের বড়কান্দা গ্রামের মৃত হারিছউদ্দিনের ছেলে।
জাহিদুলের স্ত্রী শিফা আক্তার জানান, গতকাল শুক্রবার বিকেলে ভাত খাওয়ার পর মুন্না ও মইনুল নামের জাহিদুলের দুই বন্ধু তাঁকে মোবাইল ফোনে কল করে ডেকে নিয়ে যান। পরে রাত ১০টার দিকে জানতে পারেন, তাঁর স্বামীকে কারা যেন কুপিয়ে স্থানীয় আড়াল বাজারের উত্তর পাশে খাঁনবাড়ি এলাকায় ফেলে রেখেছেন। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সেখানে নিয়ে গেলে রাত ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।
শিফা জানান, তাঁর স্বামী জাহিদুল বাড়িতে একমুহূর্তের জন্যও অবস্থান করতে পারতেন না। তাঁর বন্ধু মইনুল, মুন্না, সৈকত ও মারুফ রাতবিরাতে যখন-তখন তাঁকে ফোন করে ডেকে নিয়ে যেতেন। গত রমজান মাসেও তাঁরা জাহিদুলকে মেরে ফেলতে চেয়েছিলেন। অনেক ধস্তাধস্তি করে সেখান থেকে তিনি প্রাণে বেঁচে আসেন।
স্থানীয় একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি জাহানারা বেগম নামের এক নারীর বাড়ি নির্মাণের কাজ থেকে আদায় করা চাঁদাবাজির ৫০ হাজার টাকা ভাগাভাগি নিয়ে জাহিদুলের সঙ্গে মইনুল, মুন্না, সৈকত ও মারুফের কয়েক দিন ধরে বিরোধ চলছিল। তাঁরা জাহিদুলকে শুক্রবার বিকেলে ডেকে নিয়ে যান। পরে বিষয়টি মীমাংসা না হওয়ায় রাত সাড়ে ৯টার দিকে আড়াল বাজারের উত্তর পাশে নিয়ে তাঁকে কুপিয়ে একটি পাটখেতে ফেলে রাখা হয়।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সনমানিয়া ইউনিয়নে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নিয়ে তিনটি পক্ষ খুবই বেপরোয়া হয়ে উঠেছে। এগুলো হলো মারুফ-বাবু গ্রুপ, মইনুল গ্রুপ ও আমির হোসেন গ্রুপ। এগুলোর সদস্যদের ভয়ে এলাকার সাধারণ মানুষ সব সময় আতঙ্কে থাকে। এমনকি স্থানীয় আড়াল পুলিশ ফাঁড়ির সদস্যরাও বেশ কয়েকবার তাঁদের হামলার শিকার হয়েছেন। তাঁদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে দুই মাস আগে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এবার জাহিদুলের হত্যার ঘটনাটিও একই কারণে ঘটেছে।
সনমানিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য তৌহিদুজ্জামান সরকার তপন বলেন, রাত সাড়ে ১০টার দিকে আহত জাহিদুলকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর আড়াল পুলিশ ফাঁড়ির দুজন সদস্য ফাঁড়িতে ফেরার পথে বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজের সামনে মাদক কারবারি ও সন্ত্রাসীদের ধাওয়ার শিকার হন। পরে স্থানীয় জনতা ও অপর পুলিশ সদস্যদের সহযোগিতায় আব্দুল গাফ্ফার নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় অপর দুজন পালিয়ে যান।
খুনের বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘যাঁরা হত্যা করেছেন এবং যিনি নিহত হয়েছেন, সবাই একই চক্রের সদস্য। তাঁরা ওই এলাকায় মাদক কারবার, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। নিজেদের মাঝে ভাগ-বাঁটোয়ারা দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সৈয়দ নজরুল ইসলাম সেতুর ওপর ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ভৈরব পৌর শহরের চণ্ডীবের এলাকার দুলাল মিয়ার ছেলে আব্দুল্লাহ হামজা (৩৮) এবং পলত
৩ মিনিট আগে
ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৭) নামের মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল আড়ুয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরিফ হোসেন সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং সোহান আহমেদ
৬ মিনিট আগে
শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
২৭ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
২৯ মিনিট আগে