গাজীপুর সিটির সাবেক মেয়র

গাজীপুর সিটি করপোরেশনে হাজার কোটি টাকার দুর্নীতি, ভুয়া ভাউচার তৈরি, একই কাজ একাধিক প্রকল্পে দেখানো, জমি অধিগ্রহণসহ নানা অনিয়মের অভিযোগে মেয়র পদ থেকে বরখাস্ত হয়েছিলেন জাহাঙ্গীর আলম। এরপর ২০২১ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয় তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে। আর ২০২২ সালে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই দুই তদন্তের কোনোটি আলোর মুখ দেখেনি।
২০২১ সালের সেপ্টেম্বরে গোপনে ধারণ করা জাহাঙ্গীর আলমের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই ভিডিওতে আওয়ামী লীগ ও দলটির নেতাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। এরপর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২১ সালের ১৯ নভেম্বর আওয়ামী লীগ থেকে জাহাঙ্গীরকে বহিষ্কার করা হয়। যদিও পরে আবার তাঁকে দলে ফিরিয়ে নেওয়া হয়। তবে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয় এরপরই।
দুর্নীতি ৭ হাজার কোটি
২০২২ সালের ৪ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) জাহাঙ্গীরের ৭ হাজার ৮০০ কোটি টাকা অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়ার কথা জানায়। এসব অভিযোগের বিষয়ে দুদক একাধিক অনুসন্ধান দল গঠন করে। প্রথম অনুসন্ধানী দলে ছিলেন দুদকের উপপরিচালক আলী আকবর ও সদস্য দুদকের সহকারী পরিচালক আশিকুর রহমান আশিক।
গাজীপুরে গিয়ে আশিকুর রহমান আশিক তখন সাংবাদিকদের বলেছিলেন, গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর আলম তাঁর প্রায় তিন বছরের বেশি সময়কালে ৭ হাজার ৮০০ কোটি টাকার অনিয়ম করেছেন বলে অভিযোগ পেয়েছে দুদক।
এরপর জাহাঙ্গীর আলমকে দলে ফিরিয়ে নেয় আওয়ামী লীগ। এরপর সব তদন্ত, সবকিছু থেমে যায়। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর জাহাঙ্গীর আলমও ভারতে চলে গেছেন বলে গুঞ্জন রয়েছে। এসব বিষয়ে জানতে হোয়াটসঅ্যাপে কল করা হলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার বিরুদ্ধে বিভিন্ন সময়ে অনেক মিথ্যা অভিযোগ করা হয়েছে। আমি নির্বাচিত মেয়র ছিলাম কিন্তু আমাকে কাজ করতে দেওয়া হয়নি। ব্যাংকে একক স্বাক্ষরের যে অ্যাকাউন্ট, সেটি আমি খুলিনি।’
মন্ত্রণালয়ের তদন্তও থমকে
দুদকের তদন্তের আগে ২০২১ সালের ২৫ নভেম্বর ভুয়া টেন্ডার, আরএফকিউ, বিভিন্ন পদে অযৌক্তিক লোকবল নিয়োগ, একই কাজ বিভিন্ন প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়।
জাহাঙ্গীরকে যেদিন বরখাস্ত করা হয়, সেই দিনই স্থানীয় সরকার মন্ত্রণালয় অভিযোগ তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি করে। কমিটির সদস্যরা সরেজমিনে গাজীপুরে বিভিন্ন এলাকায় কাজ পরিদর্শন করেন। নগর ভবন থেকে বিভিন্ন কাগজপত্র ও তথ্য-প্রমাণ সংগ্রহ করেন। কর্মকর্তাদের মন্ত্রণালয়ে ডেকে জিজ্ঞাসাবাদও করেন। কিন্তু তদন্তের ফলাফল আর জানা যায়নি।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নগর উন্নয়ন অনুবিভাগ) এ এইচ এম কামরুজ্জামান বলেন, ‘আমি এখানে নতুন যোগদান করেছি। এ ধরনের কোনো বিষয় কেউ আমাকে জানায়নি।’
এ বিষয়ে গাজীপুর নাগরিক ফোরামের সভাপতি জালাল উদ্দিন বলেন, সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে যে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেসব কমিটির তদন্ত শেষ করা উচিত ছিল। এই তদন্ত শেষ করতে আদালতে রিট করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি উচ্চ আদালত তদন্ত শেষ করতে দুদককে ৬ মাসের সময় বেঁধে দেন। এরপর প্রায় ৩ বছর পেরিয়ে গেলেও তদন্ত শেষ হয়নি।

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা শেষে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা ও পরে প্রতিবাদ মিছিলে ফের হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল-যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় ছাত্রদল ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে এনসিপির মূখ্য সংগঠক সারজিস আলমসহ অন্তত ১৫ জন
৬ মিনিট আগে
দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে একটি সুপারশপে অগ্নিকাণ্ডে ফাহিম সরকারসহ ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জনই নারায়ণগঞ্জের বাসিন্দা। তাঁদের মধ্যে ৩ জনের বাড়ি ক্রোকেরচর গ্রামে। তিন সন্তানকে হারিয়ে পুরো গ্রাম এখন শোকস্তব্ধ। পরিবারগুলো মরদেহ শনাক্ত ও দেশে আনার দাবি জানিয়েছে।
৯ মিনিট আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নির্দেশনা মোতাবেক বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকের বেড় ইউনিয়নের হেতালমারি খালের অবৈধ পাটা ও নেট অপসারণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে হেতালমারি খালের ওপর নির্মিত অবৈধ পাটা ও নেট অপসারণ করে স্থানীয়রা।
১৯ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে এক প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে তিনজন আহত হয়েছেন। গত শনিবার (২৫ জুলাই) বেলা ৩টার দিকে উপজেলার বাতিসা গ্রামে এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগে