Ajker Patrika

টঙ্গীতে শিক্ষার্থী আহতের ঘটনায় মহাসড়ক অবরোধ, ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ২০: ২৩
টঙ্গীতে শিক্ষার্থী আহতের ঘটনায় মহাসড়ক অবরোধ, ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মাদ্রাসাশিক্ষার্থীদের। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর মহানগরীর টঙ্গীর গাজীপুরায় সড়ক দুর্ঘটনায় তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী জাবের হোসেন আহত হওয়ার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে আজ বৃহস্পতিবার এ কর্মসূচি পালন করা হয়। অবরোধে মহাসড়কের উভয় পাশে যান চলাচল ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী, চালক ও পথচারীরা।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মাদ্রাসাশিক্ষার্থীদের। ছবি: আজকের পত্রিকা
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মাদ্রাসাশিক্ষার্থীদের। ছবি: আজকের পত্রিকা

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, গাজীপুরা এলাকায় ঝুঁকি নিয়ে সড়ক পারাপার করতে হচ্ছে। শিক্ষার্থী ও মহাসড়কে চলাচলকারী যাত্রীদের নিরাপত্তায় দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানায় তারা।

আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে জাবের হোসেন মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি প্রাইভেট কার তাকে চাপা দেয়। এতে সে সড়কে পড়ে আহত হয়। জাবেরের আহত হওয়ার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। পরে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা এলাকায় অবস্থান নিয়ে অবরোধ ও বিক্ষোভ শুরু করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ দক্ষিণ বিভাগের (অপরাধ) উপকমিশনার এস এম শফিকুল ইসলাম বলেন, প্রশাসনের পক্ষ থেকে ১ নভেম্বর ঘটনাস্থলে ফুটওভার ব্রিজ নির্মাণকাজ শুরুর প্রতিশ্রুতি দেওয়া হয়। এরপর বিকেল সাড়ে ৫টার দিকে শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত