
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আজ শুক্রবার দেশের সবচেয়ে বড় জুমার জামাত হয়েছে। আজ বেলা ১টা ৩০ মিনিটে শুরু হওয়া খুতবা শেষে বেলা ১টা ৫৪ মিনিটে ইজতেমা ময়দানের জুমার নামাজে ইমামতি করেন মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভি। তিনি ভারতের মাওলানা সাদের বড় ছেলে।
ইজতেমা ময়দানের মুসল্লি ছাড়াও গাজীপুর ও আশপাশের লাখো মানুষ জুমার নামাজে অংশ নিতে ইজতেমা ময়দানে হাজির হন।
এর আগে আজ বাদ ফজর বয়ান করেন নিজামুদ্দিন মারকাজের মাওলানা আব্দুস সাত্তার। বাদ জুমা বয়ান করছেন বাংলাদেশের মাওলানা ওয়াসিফুল ইসলাম, বাদ আসর বয়ান করবেন নিজামুদ্দিন মারকাজের হাফেজ মনজুর। তাঁর বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা রুহুল আমিন।
বাদ মাগরিব বয়ান করবেন দিল্লির মাওলানা জমশেদ। তাঁর বয়ানের বাংলা তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ।
সাদ অনুসারীদের ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক মো. সায়েম আজকের পত্রিকাকে বলেন, জুমার নামাজ শেষ হয়েছে। আখেরি মোনাজাতের আগপর্যন্ত ধারাবাহিকভাবে বয়ান চলবে। মুসল্লিতে ময়দান পরিপূর্ণ।
মো. সায়েম আরও বলেন, তৃতীয় ধাপের ইজতেমার দ্বিতীয় দিন শনিবার যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হবে। সেদিন বাদ আসর ইজতেমা ময়দানের মূল বয়ান মঞ্চের পাশে হজরত ফাতেমা (রা.) ও হজরত আলী (রা.)-এর বিয়ের দেনমোহর অনুসারে এ বিয়ে সম্পন্ন হবে।

এদিকে বিশ্ব ইজতেমায় যোগ দিতে আজ বেলা ১টা পর্যন্ত ৪৭টি দেশের দেড় হাজার বিদেশি মুসল্লি ময়দানে এসেছেন। তাঁরা নির্ধারিত খিত্তায় অবস্থান করে দেশ-বিদেশের প্রাজ্ঞ আলেমদের বয়ান শুনছেন।
আগামী ১৬ ফেব্রুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমার এবারের আসর। ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব প্রশাসনের কাছে ময়দান বুঝিয়ে দেবেন মাওলানা সাদ অনুসারীরা।

দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) ‘আত্মহত্যার’ সময় ন্যাম ভবনের ফ্ল্যাটেই ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি তখন আত্মীয়স্বজন নিয়ে ডাইনিংয়ে খাওয়া-দাওয়া করছিলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রথম স্ত্রী মাকছুদা ইসলামও। এমপি নজরুল নামাজ পড়ার পরে খাওয়া-দাওয়ার আয়োজনে...
৬ ঘণ্টা আগে
রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা এক নির্মাণশ্রমিককে চাপা দিয়েছে দ্রুতগতির একটি প্রাইভেট কার। এতে ঘটনাস্থলেই মেহেদী হাসান (২৪) নামের ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ। তাঁর কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক রেহানা পারভীন হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি তাঁর স্বামী আওলাদ হোসাইন। ২০২৪ সালের জুলাইয়ে স্ত্রী নিখোঁজ বলে প্রচার করে ফিরে যান অস্ট্রেলিয়ায়। স্ত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে মর্মে জাল মৃত্যু সনদ দেন সে দেশের সরকারি দপ্তরে। কিন্তু শেষ রক্ষা হলো না।
৭ ঘণ্টা আগে
গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত করতে তিন বছরের প্রকল্প টেনে বাড়ানো হয়েছে ১৬ বছর। ব্যয় বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ৫৫০ কোটি টাকা। তবু দূষণমুক্ত হয়নি রাজধানীর সবচেয়ে অভিজাত এলাকার এই জলাশয়। প্রকল্পটির অনিয়ম নিয়ে উত্থাপিত অডিট আপত্তিগুলোরও বড় অংশ অনিষ্পন্ন রয়েছে।
৭ ঘণ্টা আগে