ইজতেমা

মেঘনাপাড়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী চাঁদপুর জেলা ইজতেমা
মুসল্লিদের অবস্থান ও ধর্মীয় কার্যক্রম নির্বিঘ্ন করতে নির্মাণ করা হয়েছে প্যান্ডেলসহ প্রয়োজনীয় অবকাঠামো। সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন। ইজতেমার মুসল্লিদের জন্য রয়েছে অস্থায়ী মেডিকেল ক্যাম্প ও সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা।

তাবলিগের তিন দিনব্যাপী খুরুজের জোড় সম্পন্ন
গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে দোয়ার মাধ্যমে শেষ হয়েছে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের অধীনে আয়োজিত তিন দিনব্যাপী খুরুজের জোড়। সকালে ঢাকা, গাজীপুরসহ আশপাশের জেলার ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে ইজতেমা ময়দানে। দোয়ায় অংশ নেন প্রায় ৭২টি দেশ থেকে ২ হাজার ৫০০ বিদেশি মেহমান ও বাংলাদেশের ধর্মপ্রাণ...

তাবলিগ জামাতের খুরুজের জোড় শুরু ২ জানুয়ারি
আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি তাবলিগ জামাত বাংলাদেশের (শুরায়ি নেজাম) ব্যবস্থাপনায় খুরুজের জোড় অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রয়োজনীয় মাঠ প্রস্তুতির কাজ প্রায় সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো রংপুর বিভাগীয় ইজতেমা
আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো তিন দিন ব্যাপী রংপুর বিভাগীয় ইজতেমা । রংপুর নগরীর ৪ নং ওয়ার্ডের কুকরুলে গত ১১ তারিখ বৃহস্পতিবার শুরু হয়ে আজ বেলা ১২টা ৪৪ মিনিটে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়। নির্ধারিত সময়ের প্রায় ২ ঘন্টা পরে বেলা ১২ টা ১০ মিনিটে আখেরী মোনাজাত শুরু হয়।











