
জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্যমুক্ত, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পূর্ণ বাস্তবায়নই এখন দেশের সবচেয়ে বড় দায়িত্ব।
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গতকাল বুধবার ডুয়েটে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল।
উপাচার্য বলেন, ‘ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সংঘটিত ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অনবদ্য অধ্যায়। বৈষম্যমুক্ত, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনের যে স্বপ্ন নিয়ে এই গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছিল, দুই বছর পর সেই আকাঙ্ক্ষার পূর্ণ বাস্তবায়নই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। বিভেদ ভুলে জুলাইয়ের চেতনাকে পথচলার আলোকবর্তিকা হিসেবে ধারণ করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।’
সকালে বেলুন উড়িয়ে, বর্ণাঢ্য শোভাযাত্রা ও বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য। পরে শহীদ শাকিল পারভেজ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. রুমা এবং ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. উৎপল কুমার দাস। এ ছাড়া মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এস. এম. মাহফুজ আলম উপস্থিত ছিলেন।
উপাচার্য বলেন, ‘২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান ছিল স্বৈরাচারবিরোধী ছাত্র-জনতার এক অভূতপূর্ব জাগরণ। শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, শাকিল পারভেজসহ আত্মোৎসর্গকারী সবার প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়েই আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি।’
উপাচার্য আরও বলেন, প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি শিক্ষার্থীদের সততা, শৃঙ্খলা, মানবিকতা, সহনশীলতা ও দেশপ্রেমের চর্চা করতে হবে। জ্ঞান তখনই অর্থবহ হবে, যখন তা মানুষের জীবনমান উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, পরিবেশ সুরক্ষা এবং জাতীয় অগ্রগতিতে ভূমিকা রাখবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. রুমা বলেন, জুলাই গণ-অভ্যুত্থান অন্যায়ের বিরুদ্ধে সম্মিলিতভাবে দাঁড়িয়ে অধিকার আদায়ের শিক্ষা দেয়। এই চেতনা ধারণ করে বৈষম্যহীন, মানবিক ও টেকসই বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
আলোচনা সভায় ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ডুয়েটের পাঁচ শিক্ষার্থী তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন। এ ছাড়া শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন ও কর্মচারী সমিতির প্রতিনিধিরাও বক্তব্য দেন।
অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে উপাচার্য শিক্ষার্থীদের আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন।
দিবস উপলক্ষে কেন্দ্রীয় মসজিদে দোয়া, বিভিন্ন উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, প্রীতি ভলিবল প্রতিযোগিতা এবং জুলাই গণ-অভ্যুত্থানভিত্তিক তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়।

প্রাইম ইউনিভার্সিটিতে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে দিনভর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী দীন মো. খসরু। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রাইম ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত...
১৪ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে বিরূপ মন্তব্য এবং নিষিদ্ধঘোষিত সংগঠনের (ছাত্রলীগ) সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে অভিযোগের বিষয়ে তদন্তে পাঁচ সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, জকসুর পক্ষ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য একটি অ্যাম্বুলেন্স উপহার দেওয়া, যেটি নির্বাচনের আগে থেকে আমাদের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিশ্রুতি ছিল যে, আমরা নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য একটা অ্যাম্বুলেন্স ম্যানেজ করে দেব।
৩ ঘণ্টা আগে
জার্মানিতে আগে পড়াশোনা বা গবেষণার অভিজ্ঞতা আছে? সেই অভিজ্ঞতাই এবার নতুন প্রজন্মের জন্য হতে পারে অনুপ্রেরণা। জার্মানির উচ্চশিক্ষা ও গবেষণা বিনিময় সংস্থা ডাড ইয়াং অ্যাম্বাসেডর প্রোগ্রাম ২০২৭-এর আবেদন শুরু করেছে। এই কর্মসূচির মাধ্যমে নির্বাচিত তরুণরা জার্মানিতে উচ্চশিক্ষায় আগ্রহী...
৯ ঘণ্টা আগে