
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় উপাচার্যের ভবনের সামনে এ অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জকসুর নেতৃত্ববৃন্দ জকসু ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার জন্য নিন্দা জানান।
জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, জকসুর পক্ষ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য একটি অ্যাম্বুলেন্স উপহার দেওয়া, যেটি নির্বাচনের আগে থেকে আমাদের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিশ্রুতি ছিল যে, আমরা নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য একটা অ্যাম্বুলেন্স ম্যানেজ করে দেব। এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হস্তান্তর করা হয়েছে। আমরা আপনাদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, প্রক্টর, পরিবহন প্রশাসক এবং ছাত্রকল্যাণ সম্পাদক স্যারের হাতে আমরা এটা হস্তান্তর করছি।
গত মঙ্গলবার (৪ আগস্ট) জকসুর সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানান ভিপি রিয়াজুল ইসলাম। তিনি বলেন, হামলায় ৭০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন। পরে হামলার বিচার ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। এ ছাড়া হামলায় জড়িত বহিরাগত, অছাত্র ও শিক্ষার্থীদের সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘কোড অব কনডাক্ট’ প্রণয়নের দাবি জানিয়েছে জকসু।
জকসুর পক্ষ থেকে তিন দফা দাবি জানান ভিপি রিয়াজুল ইসলাম। দাবিগুলো হলো— দ্বিতীয় ক্যাম্পাসের দ্বিতীয় ধাপের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর; বরাদ্দকৃত ২০ কোটি টাকা দিয়ে ১ হাজার ৬০০ শিক্ষার্থীর জন্য চলতি বছর অস্থায়ী আবাসন নির্মাণ; বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে একজন ডাক্তার ও একজন টেকনিশিয়ান নিয়োগ।

তাইওয়ানে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়তে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ‘চুং হুয়া রোটারি এডুকেশনাল ফাউন্ডেশন স্কলারশিপ ২০২৭’-এর আবেদন চলছে। ২০২৭-২৮ শিক্ষাবর্ষে তাইওয়ানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২০ অক্টোবর ২০২৬।
১৯ ঘণ্টা আগে
ক্যারিয়ার কখনো থেমে যায় না। এটাকে বন্ধ করা যাবে না। তোমাদের শুধু এগিয়ে যেতে হবে—সব সময় সামনে এগিয়ে যেতে হবে। থেমে থাকা যাবে না, চলতে হবে। নিজের শিক্ষাজীবন ও পেশা পরিবর্তনের অভিজ্ঞতা তুলে ধরে এহসানুল হক মিলন বলেন, তিনি কেমিস্ট্রিতে পড়াশোনা করলেও পরে এমবিএ করেছেন।
১ দিন আগে
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ইংরেজি বিভাগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘এমএ ইন ইংলিশ লিটারেচার’ এবং ‘এমএ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং (ইএলটি)’ প্রোগ্রামে ভর্তির আবেদন আহ্বান করা হয়েছে।
২ দিন আগে
প্রতিবছর উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বিপুলসংখ্যক শিক্ষার্থী। বিশ্বজুড়ে ডিগ্রির গ্রহণযোগ্যতা, মানসম্মত শিক্ষা ও ভালো কর্মসংস্থানের সুযোগ তাঁদের আকৃষ্ট করে। তবে যুক্তরাষ্ট্রে পড়াশোনা ও জীবনযাপনের খরচ অনেক বেশি। ফলে শিক্ষার্থীদের জন্য আর্থিক সামর্থ্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
২ দিন আগে