
প্রাইম ইউনিভার্সিটিতে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে দিনভর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী দীন মো. খসরু। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রাইম ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপ-উপাচার্য ও ট্রেজারার প্রফেসর ড. আবদুর রহমান ও রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মোস্তফা কামাল।
অনুষ্ঠানে তিনজন জুলাই যোদ্ধা বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ফ্যাকাল্টির ডিন ও বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য, গণতান্ত্রিক চেতনা, জাতীয় ঐক্য এবং নতুন প্রজন্মের দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থান দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা স্বাধীনতা, ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। তাঁরা নতুন প্রজন্মকে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিকে টেকসই করতে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা, নেতৃত্বগুণ এবং সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলার বিকল্প নেই। বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞানচর্চার কেন্দ্র নয়, বরং একজন দায়িত্বশীল ও সচেতন নাগরিক গড়ে তোলারও অন্যতম প্রতিষ্ঠান। উক্ত অনুষ্ঠানে গণ-অভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং আহতদের দ্রুত সুস্থতা, দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার খাজনাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদ পাঁচটি। তবে কর্মরত দুজন। তাঁদের একজন আবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। ফলে একজন শিক্ষককে পাঠদানের দায়িত্ব সামলাতে হচ্ছে।
৩ ঘণ্টা আগে
স্থায়ী বসতভিটা বা নিজস্ব আবাসন না থাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগপত্র আটকে থাকা মিশন আচার্যের নিয়োগের জট খুলেছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের হস্তক্ষেপের পর তাঁকে নিয়োগপত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে...
১০ ঘণ্টা আগে
মিফতাহুল জান্নাত সায়মা চট্টগ্রামের নন্দনকানন এলাকার মেয়ে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। বোন বিসিএস স্বাস্থ্য ক্যাডার এবং ভাই ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছেন। বাবা ব্যবসায়ী এবং মা গৃহিণী। তাঁর মা-বাবার নিজেদের পড়াশোনার সুযোগ ছিল সীমিত। কিন্তু সন্তানদের শিক্ষার প্রশ্নে মা-বাবা ছিলেন সব সময় দৃঢ়।
১৭ ঘণ্টা আগে
কিউএস গ্লোবাল এমবিএ র্যাঙ্কিং ২০২৭ প্রকাশিত হয়েছে। বিশ্বের সেরা পূর্ণকালীন এমবিএ কর্মসূচির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের কেমব্রিজের এমআইটি স্লোয়ান। দ্বিতীয় অবস্থানে রয়েছে হার্ভার্ড বিজনেস স্কুল। তৃতীয় অবস্থানে স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেস।
১৭ ঘণ্টা আগে