জার্মানিতে আগে পড়াশোনা বা গবেষণার অভিজ্ঞতা আছে? সেই অভিজ্ঞতাই এবার নতুন প্রজন্মের জন্য হতে পারে অনুপ্রেরণা। জার্মানির উচ্চশিক্ষা ও গবেষণা বিনিময় সংস্থা ডাড ইয়াং অ্যাম্বাসেডর প্রোগ্রাম ২০২৭-এর আবেদন শুরু করেছে। এই কর্মসূচির মাধ্যমে নির্বাচিত তরুণরা জার্মানিতে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের তথ্য, পরামর্শ ও নিজের অভিজ্ঞতা দিয়ে পথ দেখানোর সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীদের ডাডের নির্ধারিত ওয়েবসাইটে আবেদন করতে হবে। তবে আবেদনপত্র পূরণের আগে অনলাইনে যোগ্যতা যাচাই সম্পন্ন করা বাধ্যতামূলক।
ডাডের এই কর্মসূচির লক্ষ্য হলো জার্মানিতে পড়াশোনা বা গবেষণার অভিজ্ঞতা রয়েছে, এমন প্রাক্তন শিক্ষার্থীদের একটি নেটওয়ার্ক গড়ে তোলা। যাতে তাঁদের বাস্তব অভিজ্ঞতা নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সিদ্ধান্ত নিতে সহায়তা করে। এ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীরা জার্মানির বিশ্ববিদ্যালয়, বৃত্তি, গবেষণার সুযোগ এবং উচ্চশিক্ষার বিভিন্ন দিক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করবেন। পুরো কর্মসূচি চলবে দুই সেমিস্টার। শুরুতে একটি বাধ্যতামূলক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে।
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীরা জার্মানির উচ্চশিক্ষা ব্যবস্থা, গবেষণার পরিবেশ, ডাড বৃত্তি এবং বিভিন্ন অর্থায়ন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানবেন। এরপর বিভিন্ন শিক্ষা মেলা, বিশ্ববিদ্যালয়ভিত্তিক অনুষ্ঠান ও তথ্যসেশনে ডাডে প্রতিনিধিত্ব করবেন তাঁরা। জার্মানিতে পড়তে আগ্রহী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন, প্রশ্নের উত্তর দেবেন এবং নিজের অভিজ্ঞতা ভাগ করে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবেন।
আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

সরকারি-বেসরকারি সব স্কুলে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতেও লটারি পদ্ধতি করার চিন্তাভাবনা করছে সরকার। ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে।
৯ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আগামী বছরের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আজ সোমবার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জবি উপাচার্যের সাক্ষাতের পর সমাবর্তনের তারিখের বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১২ ঘণ্টা আগে
দীর্ঘ বিরতির পর দ্বিতীয় সমাবর্তনের আয়োজন করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামী ২৩ জানুয়ারি এই সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন বলে সম্মতি দিয়েছেন।
১৩ ঘণ্টা আগে
একাদশ শ্রেণিতে ভর্তির জন্য পুনরায় দ্বিতীয় ধাপে অনলাইন আবেদন গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৭ সেপ্টেম্বর (রোববার) থেকে এই আবেদন শুরু হয়ে চলবে ২৮ সেপ্টেম্বর (সোমবার) রাত ৮টা পর্যন্ত। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে আগামী ১ অক্টোবর (বৃহস্পতিবার) রাত ৮টায়।
১৩ ঘণ্টা আগে