ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৫টি সংসদীয় আসনের মধ্যে ৪টিতে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং একটিতে জয় পেয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী। শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেছেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, গাজীপুর-১ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মো. মজিবুর রহমান। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি ভোট পেয়েছেন ২ লাখ ৮ হাজার ৬৮৮টি। এখানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী মো. শাহ আলম বকশি। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৪৫৩টি।
এই আসনে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করেছিলেন। এই আসনে মোট ভোটার ৭ লাখ ২০ হাজার ৯৩৭ জন। এখানে ৫৩ দশমিক শূন্য ২ শতাংশ ভোট পড়েছে।
গাজীপুর-২ আসনে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এম মনজুরুল করিম রনি। তিনি ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৬০৬টি। এখানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আলী নাসের খান। তিনি শাপলা কলি প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৯৫০টি।
এটি সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি ভোটারের সংসদীয় আসন। মোট ভোটার ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন। তাঁদের মধ্যে মোট ৪৪ দশমিক ৬৯ শতাংশ ভোট পড়েছে।
গাজীপুর-৩ আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৩৪৩টি। এখানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ আহসানুল হক। তিনি রিকশা প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ৫৩৯টি। আসনের মোট ভোটার ৫ লাখ ২৭ হাজার ৩৬৯ জন। তাঁদের মধ্যে ৫৭ দশমিক ৬৪ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।
গাজীপুর-৪ আসনে বিজয়ী হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আইয়ুবী। তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১ লাখ ১ হাজার ৭৭৯টি। এখানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শাহ রিয়াজুল হান্নান। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৯০ হাজার ৩৯০টি।
এখানে মোট ভোটার ৩ লাখ ৩০ হাজার ৯৭৭ জন। তাঁদের মধ্যে ৬১ দশমিক ৬৫ শতাংশ ভোটার ভোট প্রদান করেছেন।
গাজীপুর-৫ আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৮৬৯টি। এখানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী মো. খায়রুল হাসান। তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৭৮ হাজার ১২৩টি।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে নিহত, যাঁদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে, সেসব হত্যা মামলার তদন্তে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী, এসব মামলায় মরদেহের গোসল ও দাফনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের সাক্ষ্যের ভিত্তিতে মৃত্যুর কারণ ও স্থান নির্দিষ্ট করছেন তদন্ত কর্মকর্তারা।
১ ঘণ্টা আগে
ঢাকার কমলাপুর ইনল্যান্ড কনটেইনার ডিপোর (আইসিডি) নতুন অপারেটর নিয়োগপ্রক্রিয়া তিন বছরেও শেষ করতে পারেনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বিশেষ শর্ত, আইনি জটিলতা ও আদালতের স্থগিতাদেশে টেন্ডার কার্যক্রম দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে; সর্বশেষ আদেশে স্থগিতাদেশ বাড়ানো হয়েছে আগামী ২০ মে পর্যন্ত।
২ ঘণ্টা আগে
ব্রিটিশ শাসনামলে সিলেট-আখাউড়া রেলপথ স্থাপন করা হয় পণ্য সরবরাহের জন্য। সময়ের সঙ্গে সঙ্গে এই রেলপথে সাধারণ যাত্রীরা চলতে শুরু করেন। ট্রেন যাত্রা নিরাপদ ও আরামদায়ক হওয়ায় যাত্রীসংখ্যাও বৃদ্ধি পায়।
২ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সংযোগস্থলে মাথাভাঙ্গা নদীর ওপর নির্মিত একটি সেতু চার বছরেও চালু হয়নি। সেতুর নির্মাণকাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় এটি ব্যবহার করতে পারছেন না দুই জেলার মানুষ। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
৩ ঘণ্টা আগে