
গাজীপুরে বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার দুপুর পর্যন্ত মহানগরের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
অভিযানে মেট্রোপলিটন সদর থানা থেকে আটজন, বাসন থানা থেকে ছয়জন, কোনাবাড়ী থানা থেকে দুজন, কাশিমপুর থানা থেকে তিনজন, গাছা থানা থেকে পাঁচজন, পুবাইল থানা থেকে দুজন, টঙ্গী পূর্ব থানা থেকে দুজন ও টঙ্গী পশ্চিম থানা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত আছে।
জিএমপির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, মিডিয়া) জালাল উদ্দিন মাহমুদ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ রাখতে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাবসংক্রান্ত বক্তব্য ঘিরে সংসদ সদস্য মুফতি আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর আবেদন করা হয়েছে। আজ সোমবার কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হৃদয় হাসান এ আবেদন করেন।
১৫ মিনিট আগে
মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় দেখা যাওয়া একটি বন্যপ্রাণীকে ঘিরে ‘বাঘ’ আতঙ্ক ছড়িয়েছে। গত শনিবার রাতের মোবাইলের ফুটেজ পরীক্ষা করে জেলা বন বিভাগ জানিয়েছে, প্রাণীটি হিংস্র চিতা বাঘ নয়, বরং বিপন্ন মেছো বাঘ।
৩৯ মিনিট আগে
মৌলভীবাজারের কমলগঞ্জে চা-বাগানে একটি পাহাড়ি ছড়া থেকে মৌলচাঁন করুয়া (৩৫) নামের এক চা-শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২২ জুন) দুপুরে ফুলবাড়ি চা-বাগানের লঙ্গুরপার ব্রিজের কাছে ছড়া থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
১ ঘণ্টা আগে
বগুড়ার শাজাহানপুর উপজেলার জামালপুর এলাকায় বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে স্থানীয় বিএনপি, অঙ্গ সংগঠন ও এলাকাবাসী মানববন্ধন এবং বগুড়া-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মসূচিতে কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেয়
১ ঘণ্টা আগে