
নির্বাচন সুষ্ঠু না হলে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বিদেশি বন্ধুদের কাছে অভিযোগ করবেন বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘নির্বাচন যদি সুষ্ঠুভাবে না হয়, তাহলে দেশে ও সরকারের উচ্চমহলের কাছে অভিযোগ জানাব। প্রয়োজনে বিদেশি বন্ধুদের কাছেও অভিযোগ জানাব।’
আজ বুধবার গাজীপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন জাহাঙ্গীর আলম।
এর আগে গত রোববার বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারের কাছে চিঠি পাঠিয়েছেন জায়েদা খাতুন। ইংরেজিতে লেখা জায়েদা খাতুনের চিঠিটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, চীন, ভারতসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে দেওয়া হয়েছে। এর আগে, নির্বাচন কমিশন সচিব, প্রধান নির্বাচন কমিশনার, রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্টদের কাছে একই দাবিতে চিঠি প্রদান করেন তিনি।
বিদেশিদের কাছে কী ধরনের সাহায্য চাচ্ছেন, জানতে চাইলে জাহাঙ্গীর বলেন, ‘আমাদের প্রয়োজন হলে তাঁদের কাছে যাব। আমাদের যেসব হুমকি দিচ্ছে। এখানে ভোটের পরিবেশ নষ্ট করা হচ্ছে, সেই বিষয়ে বলব।’
জাহাঙ্গীর ব্যাখ্যা দিয়ে বলেন, গাজীপুর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় গার্মেন্টস শিল্প এলাকা। ১৭০টি দেশের বিভিন্ন ক্রেতারা এখানে আসেন, কাজ করেন। এখানে কোনো ধরনের সমস্যা হলে দেশের অর্থনীতি ও ডলার সংকট হবে। তাই সবার কাছেই সহযোগিতা চাওয়া হচ্ছে।
জাহাঙ্গীর বলেন, তাঁদের বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে। তাঁরা কোথাও যেতে পারেননি। ২০-২৫ দিন সময় পেয়েছেন। তার মধ্যে তাঁকে আদালতসহ বিভিন্ন সময় ঢাকাতে দৌড়াদৌড়ি করতে হয়েছে।
জাহাঙ্গীর এই নির্বাচনকে প্রতিবাদী নির্বাচন উল্লেখ করে বলেন, ‘এই নির্বাচন গাজীপুরের সম্মান বাঁচানোর নির্বাচন। আমরা ভোট গণনা পর্যন্ত অপেক্ষা করব। তাই আপনারা ঘরে বসে না থেকে ভোটটা দিন।’
গাজীপুর সিটি নির্বাচন সম্পর্কিত আরও পড়ুন:

চব্বিশের আন্দোলন চলাকালে পুলিশসহ বিভিন্ন বাহিনীর লুট হওয়া অস্ত্র উদ্ধারে সারা দেশে বিশেষ অভিযান শুরু করবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অস্ত্র উদ্ধারে ইতিমধ্যেই র্যাবকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ।
৬ মিনিট আগে
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দোলান বাজার এলাকায় সারের মজুতে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।
১৯ মিনিট আগে
মামলার সূত্রে জানা গেছে, বাদী মোশাররফ হোসেন মিরপুর-১০ এলাকায় স্যানিটারি পণ্যের আমদানিকারক ও ব্যবসায়ী। ২০০১ সালে বারিধারার একটি ফ্ল্যাট কেনার উদ্দেশ্যে তিনি বিদিশার সঙ্গে যোগাযোগ করেন। পরে বারিধারা এলাকার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির জন্য ৮০ লাখ টাকায় চুক্তি হয়।
২৩ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে সড়ক থেকে আউয়াল শফী (৪৫) নামের এক স্বাস্থ্য সহকারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বেলা পৌনে ১টার দিকে নলুয়া-বাসাইল সড়কের বাছেত খান উচ্চবিদ্যালয়ের পশ্চিম পাশে সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আউয়াল শফী উপজেলার বোয়ালী গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তিনি উপজেলা স্বাস্থ্য ক
৩০ মিনিট আগে