
গাইবান্ধায় গত ২৪ ঘণ্টার ভারী বৃষ্টিপাতে পানির নিচে তলিয়ে গেছে আলুর খেত। এতে চলতি মৌসুমে আলুচাষিদের মধ্যে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। আলু তোলার আগমুহূর্তে খেতে বৃষ্টির পানি জমে যাওয়ায় তাঁরা দুশ্চিন্তায় পড়েছেন। বৃহস্পতিবার জেলায় ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সরেজমিন দেখা যায়, হঠাৎ বৃষ্টিতে গাইবান্ধার বিভিন্ন এলাকায় আলুখেতে পানি জমে গেছে। অনেক জায়গায় আলুর খেত আংশিক পানিতে তলিয়ে গেছে বলে জানান কৃষকেরা। এতে খেতে থাকা আলু দ্রুত তোলা না হলে পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
গোবিন্দগঞ্জের শাখাহারে কৃষক রায়হানুল ইসলাম বলেন, ‘আমরা কয়েক দিন ধরেই আলু তোলার কাজ করছিলাম। কিন্তু হঠাৎ বৃষ্টিতে অনেক খেতে পানি জমে গেছে। জমি শুকাতে সময় লাগবে। এর মধ্যে আবার বৃষ্টি হলে বড় ধরনের ক্ষতি হতে পারে।’
কৃষক ফুল মিয়া বলেন ‘অনেক খেতে আলু তোলার কাজ এখনো বাকি রয়েছে। হঠাৎ বৃষ্টিতে খেতে পানি জমে যাওয়ায় আলু তোলা বন্ধ রাখতে হয়েছে। এতে বাড়তি সময়ের পাশাপাশি খরচ বৃদ্ধি পাওয়ায় আশঙ্কাও তৈরি হয়েছে।’

কৃষি সংশ্লিষ্টরা বলছেন, খেতে দীর্ঘ সময় পানি জমে থাকলে আলু দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। বিশেষ করে যদি কয়েক দিন টানা বৃষ্টি হয়, তাহলে অনেক কৃষককে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হতে পারেন।
এ বিষয়ে গাইবান্ধা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক আতিকুল ইসলাম বলেন, জেলায় চলতি মৌসুমে ১২ হাজার হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে। গতকালে বৃষ্টিতে আলুর ভরা মৌসুমে কিছুটা ক্ষতির আশঙ্কা রয়েছে। যাতে চাষিদের ক্ষতির বেশি না হয়, সে জন্য মাঠপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে আলুচাষিদের বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে।

একসময় স্বস্তি ও নিরাপদ যাত্রার অন্যতম মাধ্যম ছিল ট্রেন। কিন্তু সময়ের সঙ্গে সেই ট্রেনযাত্রাই এখন পরিণত হয়েছে ভোগান্তি আর মৃত্যুঝুঁকির যাত্রায়। লাইনচ্যুত হওয়া, ইঞ্জিনে আগুন লাগা কিংবা ইঞ্জিন বিকল হয়ে মাঝপথে ট্রেন আটকে পড়া—নিত্যদিনের এসব ঘটনায় আতঙ্ক বাড়ছে যাত্রীদের।
১ ঘণ্টা আগে
বরগুনার আমতলী পৌরসভার কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধনের প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। লেকের মধ্যে নির্মাণাধীন ওয়াকওয়েতে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও ত্রুটিপূর্ণ কাজের কারণে গতকাল রোববার অবকাঠামো ধসে পড়ে।
১ ঘণ্টা আগে
দ্বীপ জেলা ভোলায় বিদ্যুতের ঘন ঘন আসা-যাওয়ায় (লোডশেডিং) অতিষ্ঠ হয়ে উঠেছেন গ্রাহকেরা। বিদ্যুতের আবাসিক সংযোগের গ্রাহকেরা শুধু নন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিল্পকারখানার মালিকেরাও। বিদ্যুৎ না থাকায় বিভিন্ন কারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
১ ঘণ্টা আগে
যশোরের মনিরামপুরে সরকারি অর্থে দুটি খাল পুনঃখননের পর তীরে বৃক্ষরোপণ প্রকল্পে নিম্নমানের চারা লাগিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) দপ্তরের বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে