
ময়মনসিংহের ধোবাউড়ায় ঢাবি ছাত্রশক্তি শাখার নেতা সাইফুল্লাহর বাড়িতে দুর্বৃত্তের অগ্নিসংযোগের ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ শুক্রবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার ডোমঘাটা গ্রামে সাইফুল্লাহর বাড়িতে যান তিনি।
জানা গেছে, নাসীরুদ্দীন পাটওয়ারী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িটি ঘুরে দেখেন। তিনি সাইফুল্লাহর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেন। পরে তিনি হালুয়াঘাট সার্কেল এসপির সঙ্গে কথা বলে সাইফুল্লাহর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সন্দেহভাজন অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান। এ সময় উপস্থিত জনসাধারণের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। পরে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে তিনি স্থানীয় বিভিন্ন স্থান পরিদর্শন করেন।
প্রসঙ্গত, সাইফুল্লাহ জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটির সাংগঠনিক সম্পাদক এবং হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের সমাজসেবা সম্পাদক। আজ ভোরে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ডোমঘাটা গ্রামে তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সন্দেহে এক শিক্ষার্থীকে পিটিয়ে পুলিশে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর সাইফুল্লাহর গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সিলেটে ট্রাকচাপায় মোশাররফ হোসাইন (৪০) নামে এক স্কুলশিক্ষক এবং আব্দুল আহাদ বাবুল (৫৭) নামে এক প্রবাসী কমিউনিটির নেতা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের ধোপাগুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আমাদের ভোট কেড়ে নেওয়া হয়েছে। এই দায় যেমন আমরা তাদের দেব, একইভাবে এই দায়ও আমরা এড়াতে পারি না, যে আমরা আমাদের ভোটটা ওই গণনার সময় রক্ষা করতে পারি নাই।’
৩৪ মিনিট আগে
গ্রেপ্তার রফিকুল ইসলাম জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। শুক্রবার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ শহরের আরজি নওগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। শাহানাবাগ সিটি নামে ওই আবাসিক এলাকায় একটি ইফতার মাহফিলে যোগ দিতে গিয়েছিলেন রফিক।
৩৭ মিনিট আগে
সাতক্ষীরার জেলা প্রশাসক আফরোজা আখতার ইসলামী ছাত্রী সংস্থা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক নেত্রী হিসেবে ওই পরিকল্পনা বাস্তবায়ন করে জেলার চারটি আসনে বিএনপিকে হারিয়ে দিয়েছেন।
১ ঘণ্টা আগে