
গ্রামবাংলার নানা উৎসব-পার্বণে চিত্তবিনোদনের খোরাক লাঠিখেলা। কিন্তু কালের বিবর্তনে লাঠিখেলার সেই বিনোদন আর নেই। গ্রামবাংলার সেই ঐতিহ্যকে ধারণ করে আজ বুধবার গাইবান্ধার সাদুল্লাপুরে নলডাঙ্গার উমেশ চন্দ্র উচ্চবিদ্যালয় মাঠে আয়োজন করা হয় লাঠিখেলার। আর খেলা দেখতে মাঠে মানুষের ঢল নামে।
ঐতিহ্যবাহী এ খেলা দেখতে মাঠে বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ জমায়েত হন। ঢোলের তালে নেচে-নেচে খোলোড়দের লাঠিখেলা দেখে মুখরিত হয় পুরো মাঠ। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত ঢোল আর লাঠির তালে তালে নাচ, অন্যদিকে প্রতিপক্ষে লাঠির আঘাত হতে আত্মরক্ষার কৌশল অবলম্বনের প্রচেষ্টায় টান টান উত্তেজনা বিরাজ করতে থাকে খেলোয়াড় ও দর্শকদের মাঝে।
খেলা দেখতে আসা বিপ্লব সরকার নামের এক শিক্ষক বলেন, আগের মতো আর লাঠিখেলা তেমন চোখে পড়ে না। আধুনিকতার সমাজে সেই লাঠিখেলার স্থান আজ দখল করে নিয়েছে ক্রিকেট, ফুটবল, ভলিবল ও ব্যাডমিন্টন।
তা ছাড়া অতীতের খেলার পরিবর্তে মোবাইলে চলছে পাপজি, ফ্রিফায়ারসহ বিভিন্ন ধরনের খেলা। কিন্তু শত বাধাবিপত্তিকে উপেক্ষা করে গ্রামবাংলায় আজও দু-একটি জায়গায় চলে অতীতের লাঠিখেলা।
কানন সরকার (১৮) বলেন, ‘দাদা-নানার মুখে শুধু লাঠিখেলার কথা শুনেছি। আজ নিজেই খেলা উপভোগ করলাম। ভালো লাগল। অতীতের অনেক খেলার মধ্যে আনন্দ-বিনোদন লুকিয়ে আছে। সত্যিই এই লাঠিখেলা দেখে আমি মুগ্ধ।’
আয়োজক শাওন সরকার বলেন, ‘গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা আজ বিলুপ্তপ্রায়। আগে দেখতাম, গ্রামের সাধারণ মানুষেরা বাংলা বর্ষবরণ, বিবাহ, চড়কপূজা, সুন্নতে খতনা উপলক্ষে লাঠিখেলার আয়োজন করত। সেই স্মৃতি ধরে রাখার জন্যই আমি লাঠিখেলার আয়োজন করেছি। আগামী বৈশাখের উৎসবে এমন আয়োজন করব।’

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
৬ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
৭ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
১০ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
১৮ মিনিট আগে